Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মিশরের রাজ পরিবারে বিয়ের প্রস্তাব পান ভারতীয় অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৩, ০২:০৬ পিএম

মিশরের রাজ পরিবারে বিয়ের প্রস্তাব পান ভারতীয় অভিনেত্রী

Advertisement

‘মানুষ অমানুষ’ ছবিতে শিশু শিল্পীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে অভিনয়ে   অভিষেক হয় উত্তম কুমারের নাতবউ দেবলীনার। দীর্ঘদিন ধরে প্রেম করার পর ২০২০ সালে অভিনেতা গৌরবের সঙ্গে তার বিয়ে হয়। 

অথচ বিয়ের আগে নাকি মিশর থেকে প্রস্তাব এসেছিল দেবলীনার জন্য। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এমনটি জানিয়েছেন অভিনেত্রী। 

মিশরের পিরামিডের সামনে নেচে গেয়ে অস্থির অভিনেত্রী, তারপরেই কি এসেছিল বিয়ের প্রস্তাব? সেসব না বললেও অভিনেত্রী জানিয়েছেন মিশরের এক অভিজাত পরিবার থেকে তার বিয়ের প্রস্তাব এসেছিল। 

তারা বিয়ের মোহরানা হিসেবে ১০০টি উট দিতে চেয়েছিল। কিন্তু গৌরবের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে মিশরের সেই রাজ পরিবারের বউ হওয়ার সুযোগ হাত ছাড়া করেন অভিনেত্রী। 

মিশরের সেই প্রস্তাবকে গুরুত্ব না দিয়ে দেবলীনা সেজেগুজে নিজে গাড়ি চালিয়ে প্রেমিক গৌরবের সঙ্গে গিয়ে বিয়ের পিঁড়িতে বসেন। 

Advertisement

১০০ উট বিয়ের প্রস্তাব জানান অভিনেত্রী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম