Logo
Logo
×

Advertisement

বিনোদন

এবার জুনিয়রে ভরসা ক্যাটরিনার!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ০৩:৫৩ পিএম

এবার জুনিয়রে ভরসা ক্যাটরিনার!

Advertisement

বেশ কিছু দিন ধরে ‘টাইগার থ্রি’ সিনেমাটি নিয়ে আলোচনায় রয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।  এ ছাড়া ‘ম্যারি ক্রিসমাস’, ‘জি লে জারা’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ হাতে রয়েছে এ অভিনেত্রীর। 

এরই মধ্যে নতুন আরও একটি সিনেমার খবরে শিরোনামে এলেন ভিকি ঘরণী। শুধু তাই নয়, সিনেমাটিতে তার জুনিয়র নায়কের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

জানা গেছে, নাম ঠিক না হওয়া এই সিনেমাটিতে কার্তিক আরিয়ানের সঙ্গে বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা। কবির খানের পরিচালনায় সিনেমাটি চলতি বছরের অক্টোবরে ফ্লোরে গড়াবে।

ভারতীয় একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে, সিনেমাটির মূল ভূমিকায় অভিনয় করবেন ক্যাটরিনা। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, নির্মাতা কবির খান এমন একজনকে খুঁজছিলেন যিনি এর আগে কার্তিকের সঙ্গে অভিনয় করেননি। সেই জায়গা থেকে সিনেমাটিতে ক্যাটরিনাকে উপযুক্ত মনে করছেন তিনি।

তবে অনেকেই কার্তিকের সঙ্গে জুটি বাঁধা নিয়ে নেতিবাচক মন্তব্যও করছেন। বিষয়টি নিয়ে ক্যাটরিনা বলেন, কাজের ক্ষেত্রে কে আমার বিপরীতে থাকছে সেটি ভাবার অবকাশ নেই। আমি চেষ্টা করি নিজের চরিত্রের ব্যাপ্তি দেখে নতুন সিনেমায় যুক্ত হওয়ার।

Advertisement

ক্যাটরিনা কার্তিক

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম