Logo
Logo
×

Advertisement

বিনোদন

'সালমান শাহর মতো এরা শাকিবকেও আত্মহত্যা করতে বাধ্য করবে'

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৩, ০৩:৪৩ পিএম

'সালমান শাহর মতো এরা শাকিবকেও আত্মহত্যা করতে বাধ্য করবে'

Advertisement

বর্তমানে কাজের বাইরে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানকে তার ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে তাকে নিয়ে সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর নানা কথা এখন খবরের শিরোনাম হচ্ছে। 

শাকিবের সঙ্গে সম্প্রতি ঘটা ইস্যু নিয়ে এবার কথা বলেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। শুধু তাই নয়, তিনি তার কথায় প্রয়াত নায়ক সালমান শাহর অকাল প্রয়াণের প্রসঙ্গটিও টেনে আনেন।

এক ফেসবুকবার্তায় তিনি বলেন, ‘এরা শাকিব খানকে আত্মহত্যা করতে বাধ্য করবে সালমান শাহর মতো, আমি নিশ্চিত। এরা ভুলে গেছে এদের সব অর্জন শাকিব খানের জন্য। সালমান শাহ মারা যাওয়ার আগের সময়টা আমার মনে আছে, প্রায় পুরো ইন্ডাস্ট্রি সালমান শাহর বিরুদ্ধে চলে গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘খুব টেকনিক্যালি তাকে ব্লাকমেইল করা হচ্ছে। ছেলেটা একটু চালাক আর সব সাংবাদিক মেইন্টেইন করতে পারলেই হতো। যাই হোক সাংবাদিকসহ সব বন্ধুকে বলি— মতের একটু অমিল বা স্টার আপনার কাজে না এলে তার বিরুদ্ধাচরণ করবেন না। এ রকম নায়ক যুগে একটা আসে। “শিকারি” সিনেমা আজ দেখলাম, যা বুঝলাম তার ক্ষমতার সিৎকিভাগও এ দেশ দেখাতে পারেনি।’

Advertisement

শাকিব শবনম বুবলী

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম