Logo
Logo
×

Advertisement

বিনোদন

মারা গেলেন রে স্টিভেনসন

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০১:৩৪ এএম

মারা গেলেন রে স্টিভেনসন

Advertisement

প্রথমবার ভারতকে অস্কার এনে দেওয়া সিনেমা ‘আরআরআর’-এ দিল্লির গভর্নর চরিত্রে (খলচরিত্র) অভিনয় করা মার্কিন অভিনেতা রে স্টিভেনসন মারা গেছেন।

২১ এপ্রিল রাতে তিনি মারা যান বলে মার্কিন গণমাধ্যম খবর দিয়েছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। তবে কিভাবে স্টিভেনসনের মৃত্যু হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়।

তার প্রতিনিধিরা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে শুধু জানিয়েছেন, তিনি গত রোববার মারা গিয়েছেন। স্টিভেনসন ১৯৬৪ সালে উত্তর আয়ারল্যান্ডের লিসবর্নে জন্মগ্রহণ করেন।

ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুলে লেখাপড়া এবং ব্রিটিশ টেলিভিশনে কাজ করার পর, ১৯৯৮ সালে হলিউডের ‘দ্য থিওরি অফ ফ্লাইট’সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক ঘটে তার। ‘থর’ সিনেমায় একজন অ্যাসগার্ডিয়ান যোদ্ধা হিসেবে কাজ করেছেন স্টিভেনসন। এইচবিও-এর ‘রোম’সিনেমায়ও ছিলেন তিনি।

এছাড়া আরও কিছু হলিউড সিনেমায় তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।

Advertisement

রে স্টিভেনসন

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম