Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ের পিঁড়িতে বলিউডের জনপ্রিয় নায়িকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০১:১৭ পিএম

বিয়ের পিঁড়িতে বলিউডের জনপ্রিয় নায়িকা

Advertisement

অল্প দিনেই দর্শক হৃদয় জয় করেছেন সোনালি সেহগাল। ‘পেয়ার কা পঞ্চনামা’ সিনেমার মাধ্যমে বলিউড পর্দায় পা রাখেন। সিনেমাটিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। 

ক্যারিয়ারে যখন বৃহস্পতি তুঙ্গে তখনই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন কলকাতার এই তরুণী। মুম্বাইয়ের ব্যবসায়ী অশেষ এল সাজনানির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সোনালি।

বুধবার ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে দীর্ঘদিনের প্রেমিক অশেষ সাজনানির গলায় মালা পরান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোনালি ও সাজনানির বিয়ের অনুষ্ঠানের পর অভিনেত্রী ফেসবুক পেজে তিনটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবর ও শুকর (হাত ভাঁজ করা ইমোজি)। ধৈর্য্য ধারণ করুন। ‘

জানা গেছে, ৫ বছর ধরে সাজনানির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সোনালি। বর পেশায় একজন হোটেল ব্যবসায়ী।

‘পেয়ার পঞ্চনামা ২ ’, ‘সোনু কে টিটু কি সুইটি’র মতো ছবিতে দেখা গেছে সোনালিকে। মুক্তির অপেক্ষায় আছে তার ছবি ‘নুরানি চেহারা’। ছবিটিতে সোনালি ছাড়াও আর অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী।
 

Advertisement

বিয়ে সোনালি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম