Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে গান বদলে দিয়েছে সেলেনার জীবন!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০২:২২ এএম

যে গান বদলে দিয়েছে সেলেনার জীবন!

Advertisement

‘বেবি কাম ডাউন’- গানটি শোনেননি, এমন মানুষ খুব কম আছেন। সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করা এই গানটি গেয়েছেন পপকুইন সেলেনা গোমেজ এবং নাইজেরিয়ান পপতারকা রেমা। সঙ্গীত জগত থেকে সামাজিকমাধ্যম, এই গানের সুরেই মাত সবাই। এবার গানটির সুরকার ও সহশিল্পী রেমাকে ধন্যবাদ জানালেন সেলেনা।

জানালেন, গানটি তার জীবন বদলে দিয়েছে। রেমাকে ধন্যবাদ জানিয়ে ২ জুলাই সামাজিকমাধ্যমে একটি পোস্ট করেছেন সেলেনা। ইনস্টাগ্রামে সেলেনা ‘বেবি কাম ডাউন’ গান থেকে নিজের এবং রেমার দুটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন- এই মানুষটি আমার জীবনকে চিরতরে বদলে দিয়েছে।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি এটি। এর অংশ হতে আমাকে বেছে নেওয়ার জন্য তাকে ধন্যবাদ। ভালোবাসি চিরকাল। পোস্টটিতে রেমাকে ট্যাগও করেছেন গায়িকা।

Advertisement

সেলেনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম