Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাকিবের সঙ্গে এক হওয়ার বিষয়ে এবার যা বললেন অপু বিশ্বাস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ০৯:০১ এএম

শাকিবের সঙ্গে এক হওয়ার বিষয়ে এবার যা বললেন অপু বিশ্বাস

Advertisement

সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস ঘর বেঁধেছিলেন ২০০৮ সালে। সেই খবর জানা যায় ২০১৭ সালে। ওই বছরের ১০ এপ্রিল কোলে সন্তান নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে শাকিবের সঙ্গে নিজের গোপন বিয়ে ও সন্তানের খবর জানান অপু বিশ্বাস। এর পর একে-অপরের প্রতি নানা অভিযোগের তীর ছুড়ে বিচ্ছেদের পথ বেছে নেন তারা।

তার পর কেটে গেছে অনেকগুলো বছর। এরই মাঝে গত বছর হঠাৎ করে অনেকটা অপুর মতোই আরেক খবর জানান নায়িকা বুবলী। ওই বছর ২৭ সেপ্টেম্বর ফেসবুকে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। এর পর ৩০ সেপ্টেম্বর বুবলী জানান, তার সন্তানের বাবার নাম শাকিব খান।

এর পর থেকে নানা সময়ে দেখা গেছে শাকিব-বুবলীর অভিযোগ, পালটা অভিযোগ। এরই মাঝে শাকিবের কাছাকাছি আসেন তার সাবেক স্ত্রী অপু, যা সামাজিকমাধ্যম ও সংবাদমাধ্যমে নানাভাবে পরিলক্ষিত হয়েছে। শাকিব-বুবলীর এই দূরত্বের মাঝে সম্প্রতি ব্যাপকভাবে গুঞ্জন রটেছে ‘আবারও এক হচ্ছেন শাকিব-অপু’।

এবার তা নিয়ে সরাসরি উত্তর দিলেন অপু বিশ্বাস। সদ্য প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তাকে প্রশ্ন করেন— তোমাদের সম্পর্ক জোড়া লাগার বিষয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, পুনরায় তোমরা কি আবার মিলছো?

এই প্রশ্নের জবাবে রহস্য রেখে অপু বলেন, ‘এটা একান্ত ব্যক্তিগত।... যেটা সবচেয়ে সত্যি কথা, সেটি হচ্ছে— আমি চেয়েছি, আমি যেহেতু একজন অপু বিশ্বাস, আর উনি একজন নায়ক, আমাদের জীবনে যাত্রাপথে যেটা হয়েছে, বেলাশেষে আমরা মানুষ।

এসব কথার মাঝেই উপস্থাপক অপুকে থামিয়ে প্রশ্ন করে, ‘তোমরা এক হলে তো জানাবা?’ এর জবাবে অপু বলেন, ‘হ্যাঁ’।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে বর্তমানে সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন অপু। সেই সাক্ষাৎকারে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে অপুর কাছে প্রশ্ন ছিল— ‘আপনার ও শাকিব খানের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আপনারা কি বিবাহিত?

সেই প্রশ্নের জবাবে রহস্য রেখে অপু বলেন, ‘সেটি এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানাব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।’

Advertisement

শাকিব অপু বিশ্বাস

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম