Logo
Logo
×

Advertisement

বিনোদন

এবার ওটিটি নিয়ে গুরুতর অভিযোগ আনলেন আমিশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১১:৩৩ এএম

এবার ওটিটি নিয়ে গুরুতর অভিযোগ আনলেন আমিশা

Advertisement

নিজের আসন্ন সিনেমা ‘গদর ২’-এর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। এতে সংবাদের শিরোনাম হয়েছিলেন অভিনেত্রী। তবে এবার এলেন ওটিটি প্ল্যাটফরম নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন। এ নায়িকার মতে, ওটিটিতে ভালো কোনো কনটেন্ট থাকে না। ওখানে শুধুই যৌনতার ছড়াছড়ি।

সম্প্রতি নিজের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার প্রচারে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করে ফেললেন আমিশা। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দর্শকরা আজকাল একটা ভালো, পরিষ্কার কনটেন্ট দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ওটিটি প্ল্যাটফরমে তো আপনি সেগুলো পাবেন না। ওখানে হোমোসেক্সুয়ালিটি ছাড়া কিছুই নেই। বাচ্চাদের এসব থেকে দূরে রাখতে মা-বাবাদের তো টিভি, মোবাইল লক করে রাখতে হয়।’ এখানেই অবশ্য থামেননি ‘গদর’ অভিনেত্রী।

আমিশা প্যাটেল এও বলেন, ‘দাদা-দাদিদের সঙ্গে বসে বাচ্চারা যে কোনো সিনেমা দেখবে, সেই যুগ এখন আর নেই। ওটিটিতে সেসব নেই। ওখানে গে-লেসবিয়ানিজম, সমকাম যৌনতার দৃশ্যে ভরপুর কনটেন্ট, যেসব দৃশ্যের জন্য বাচ্চাদের চোখ ঢেকে রাখতে হয় মা-বাবাদের। কারণ আপনি তো চাইবেন না, আপনাদের সন্তানরা এসব দেখুক।’

তবে ‘গদর ২’ যে একেবারে ২২ বছর আগেরকার ধাঁচ বজায় রেখেই মুক্তি পাচ্ছে, তা পরিষ্কার করে দিলেন আমিশা প্যাটেল। অভিনেত্রীর কথায়, ‘এখানে পারিবারিক মূল্যবোধ, হৃদয়বিদারক মুহূর্ত, তুখোড় অ্যাকশন, সংলাপ, দারুণ মিউজিক বিনোদনের সব উপকরণই রয়েছে।

উল্লেখ্য, আগামী ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গদর ২’। এ ছবির হাত ধরেই দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরতে চলেছেন আমিশা। এতে সাকিনার চরিত্রেই দেখা যাবে তাকে।

 

Advertisement

বলিউড অ্যামিশা

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম