Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাহরুখের ‘জওয়ান’ ছবির প্রশংসায় যা বললেন সালমান খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ১১:৩১ এএম

শাহরুখের ‘জওয়ান’ ছবির প্রশংসায় যা বললেন সালমান খান

Advertisement

অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার মুক্তি পায় বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার প্রিভিউ ভিডিও। ২ মিনিট ১৫ সেকেন্ডের এই ভিডিওতে শাহরুখকে দেখা গেছে একাধিক রূপে। ক্যারিয়ারের প্রথম একই সিনেমায় শাহরুখের এতগুলো লুক প্রকাশিত হয়েছে। ‘বহুরূপী’ শাহরুখকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।

এমনকি সামাজিকমাধ্যমে সেই প্রিভিউ পোস্ট করে অনেক তারকাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বলিউড ভাইজান সালমান খানও বাদ যাননি প্রশংসা করতে। তিনি ভিডিওটি শেয়ার করে জানালেন, প্রথম দিনেই প্রেক্ষাগৃহে যাবেন বন্ধু শাহরুখের সিনেমা দেখতে।

প্রিভিউটি পোস্ট করে সালমান লেখেন, ‘পাঠান জওয়ান বান গায়া, অসাধারণ প্রিভিউ, প্রচণ্ড পছন্দ হয়েছে। এই ধরনের সিনেমা একমাত্র প্রেক্ষাগৃহেই দেখা উচিত। আমি নিশ্চিতভাবে প্রথম দিনেই দেখতে যাচ্ছি। মাজা আহ গায়া ওয়াহহহ।’

অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’-এ শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এ ছাড়া রয়েছেন দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। আর সিনেমাটিতে অতিথি চরিত্রে চমক দেবেন দীপিকা পাডুকোন।

উল্লেখ্য, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’। এতে শাহরুখের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অংশ নিতে দেখা যায় সালমানকে। এদিকে আগেই ঘোষণা করা হয়েছিল সালমানের ‘টাইগার থ্রি’তে দেখা যাবে শাহরুখকে। ‘পাঠান’ ও ‘টাইগার’-এর এই ‘ক্রসওভার’ দর্শকরা খুবই পছন্দ করেছেন। তাই সালমানের ‘টাইগার থ্রি’র অপেক্ষায়ও রয়েছে।

Advertisement

শাহরুখ সালমান খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম