Logo
Logo
×

Advertisement

বিনোদন

ছেলেকে ‘আজহারী’ বানাতে চান সালমা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১০:২৭ এএম

ছেলেকে ‘আজহারী’ বানাতে চান সালমা!

Advertisement

ছেলেসন্তান হলে তাকে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর মতো মানুষ বানাতে চান বলে ইচ্ছা পোষণ করেছেন কণ্ঠশিল্পী সালমা। তিনি চান তার ছেলের নামের সঙ্গে ‘আজহারী’ শব্দটি বসুক।

সম্প্রতি এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি। যদিও তার কোনো পুত্রসন্তান নেই। তবে দুই মেয়ে আছে।

সালমা বলেন, আমি চাই না আমার সন্তানরা গান পছন্দ করুক। ওদের আমি একেবারেই ইসলামি জীবনযাপন করাতে চাই। এটা নিয়ে হয়তো অনেকে মন্তব্য করবেন। কিন্তু এটা একান্তই এক মায়ের ইচ্ছা। এই ইচ্ছার মধ্যে অন্য কিছু নেই। আল্লাহ যদি আমাকে পুত্রসন্তান দেন, তা হলে ছেলেকে আমি আজহারী বানাব।

সালমা আরও বলেন, আমি সবসময় স্বপ্ন দেখি যে স্বামীর সঙ্গে আমার ছোট শিশুটি নামাজ পড়তে যাচ্ছে। আমি চাই মানুষ আমার জন্য দোয়া করুক, আমার একটা ফুটফুটে ছেলেসন্তান হোক। আমি তো গান করেছি, ও যেন দ্বীনের প্রচার করে সব জায়গায়। একজন মুসলমান হিসেবে এটা আমার চাওয়া হতেই পারে। একেকজনের চাওয়া তো একেক রকম।

সালমা ২০১১ সালে সংসদ সদস্য শিবলী সাদিককে বিয়ে করেন। ২০১২ সালে কন্যাসন্তানের মা হন; পরে সেই সংসার টেকেনি। ২০১৬ সালে ভাঙে তাদের দাম্পত্য। এর পর ২০১৮ সালে ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লা নূরে সাগরকে বিয়ে করেন তিনি। এ সংসারে সালমার আরেকটি মেয়ে আছে।

Advertisement

সালমা গান আজহারী

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম