Logo
Logo
×

Advertisement

বিনোদন

পর্দায় জুটি বাঁধছেন শাহরুখ-রাশমিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০৪:০১ পিএম

পর্দায় জুটি বাঁধছেন শাহরুখ-রাশমিকা

ফাইল ছবি

Advertisement

বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। 
রাশমিকা ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।

তার অভিনীত ‘পুষ্পা’ সিনেমা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। এরই মধ্যে বলিউডে পা রেখেছেন রাশমিকা। 

টালিউড সূত্রে জানা গেছে, রাশমিকা মান্দানা তেলেগু ও হিন্দি ভাষার সিনেমায় ভালো করছেন। এবার বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তিনি। কিন্তু কোনো সিনেমায় নয়; একটি বাণিজ্যিক বিজ্ঞাপনে দেখা যাবে তাদের। যশ রাজ ফিল্মসের স্টুডিওতে তাদের একসঙ্গে দেখা গেছে।

এক টুইটে রাশমিকা মান্দানা বলেন, ‘ভারতীয় সিনেমায় শাহরুখ খান সৌন্দর্যের প্রতীক। বিজ্ঞাপনে এখন তার সঙ্গে কাজ করছি। এটি স্বপ্ন সত্যি হয়ে আসার মতো।’

শাহরুখ খানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি।

রাশমিকা মান্দানা তার অভিনয় ক্যারিয়ারে যতটা যশ-খ্যাতি কুড়িয়েছেন, তার সবই দক্ষিণী সিনেমার কল্যাণে। তবে দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউড সিনেমায়ও মন দিয়েছেন তিনি। 

Advertisement

বলিউড শাহরুখ রাশমিকা

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম