Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘এই জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০৫:০১ পিএম

‘এই জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি’

Advertisement

পরিবারিক ঝামেলা মিটিয়ে এখন থেকে কাজ নিয়েই ব্যস্ত থাকবেন অভিনেতা শরীফুল রাজ। স্ত্রী পরীমনি সঙ্গে তার মান-অভিমানের পর্ব শেষ হয়েছে। তিন মাস পর বুধবার রাতে দুজনের পুনর্মিলন ঘটে। এক ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের। দেখা যায় একে অপরকে আলিঙ্গন করতেও।

‘এই জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না।’ দাম্পত্য জীবনের টানাপোড়েনের অবসান নিয়ে এভাবেই বলছিলেন এ অভিনেতা। 

রাজ বলেন, এখন থেকে ভালোভাবে কাজের মধ্যেই থাকতে হবে। তাহলে জীবনটা স্বাভাবিক হবে। তাই কাজ নিয়েই থাকতে চাই।

আগামী মাস থেকে নতুন একটা কাজ শুরু করবেন বলে জানালেন রাজ। তবে সেই বিষয়ে বললেন, আপাতত একটি কর্মশালায় ক্লাস করছি। পরে বিস্তারিত বলব।

রাজ বলেন, আল্লাহ আমাদের ফুটফুটে একটা বেবি উপহার দিয়েছেন। তার জন্য হলেও আমার জীবনটা ঠিকঠাক করতে হবে। সে এখন বড় হচ্ছে। তার একটা সুন্দর জীবন দিতে চাই।

তিন মাস ধরে পরীমনির সঙ্গে আলাদা থেকে আসছিলেন রাজ। একমাত্র ছেলে রাজ্যর প্রথম জন্মদিনের আয়োজনেও হাজির হননি তিনি। 

Advertisement

শরীফুল রাজ পরীমনি

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম