Logo
Logo
×

Advertisement

বিনোদন

তৃতীয় বিয়েও টিকল না অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরির

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ১০:২৯ এএম

তৃতীয় বিয়েও টিকল না অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরির

Advertisement

তৃতীয় বিয়েও টিকল না হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরির। ৮ বছর আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি অলিভার মার্টিনেজের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ চূড়ান্ত হয়।

পিটিশনের রায়ে তাদের ৯ বছর বয়সি ছেলে ম্যাসিওর যৌথ আইনি ও শারীরিক হেফাজত নির্ধারিত হয়। সে অনুযায়ী শিশু সহায়তার অংশ হিসাবে মার্টিনেজকে প্রতি মাসে ৮ হাজার মার্কিন ডলারের খোরপোশ দেবেন বেরি। 

‘আনফেইথফুল’ সিনেমাখ্যাত অলিভার মার্টিনেজের সঙ্গে ২০১৩ সালে বিয়ে হয়েছিল হ্যালি বেরির। দুবছর সংসার করার পরই এক বিবৃতিতে বেরির সঙ্গে সংসার না-চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর দুজনই আদালতে বিবাহ বিচ্ছেদের পিটিশন দাখিল করেন। 

আরও পড়ুন: মেকআপ ছাড়া ছবি প্রকাশ, শ্রাবন্তীকে 'পেত্নী’ বলে কটাক্ষ

উল্লেখ্য, হ্যালি বেরি ১৯৯২ সালে আমেরিকান বেইসবল খেলোয়াড় ডেভিড জাস্টিসকে বিয়ে করেছিলেন। তার সঙ্গে ১৯৯৭ সালে বিচ্ছেদের পর ২০০১ সালে আমেরিকান গায়ক-অভিনেতা এরিক বেনেটকে বিয়ে করেন। সে সংসারও টিকেছিল ৪ বছর। 

বর্তমানে গ্র্যামিজয়ী আমেরিকান মিউজিশিয়ান ভ্যান হান্টের সঙ্গে ডেটিং করছেন ৫৭ বছর বয়সি হ্যালি বেরি।

Advertisement

বিয়ে হ্যালি বেরি

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম