Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অর্জুনের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন মালাইকা 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ০৩:০৫ পিএম

অর্জুনের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন মালাইকা 

Advertisement

বলিউডে পা ১৯৯৮ সালে। মাত্র ২৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন মালাইকা অরোরা। সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে প্রায় ১৮ বছর সংসার করেছেন। ২০১৬ সালে সেই সম্পর্কে চিড় ধরে। ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ় ও মালাইকা। 

তার বছর দুয়েকের মধ্যে বয়সে ১২ বছরের ছোট বলিউড অভিনেতা অর্জুন কাপুরের প্রেমে পড়েন তিনি। তার পর মাঝেমধ্যেই নিজেদের সম্পর্ক নিয়ে একাধিক সাক্ষাৎকারে মুখ খুলেছেন যুগল। সম্প্রতি নাকি বিয়ে করা নিয়েও ভাবনাচিন্তা করছিলেন তারা। তার মাঝেই বিচ্ছেদের গুঞ্জন।এবার সেই গুঞ্জনেই সিলমোহর দিলেন মালাইকা নিজেই। 

সামাজিক মাধ্যমে অর্জুনের গোটা পরিবারকে ‘আনফলো’ করলেন বলিউড অভিনেত্রী। শ্রীদেবীর মৃত্যুর পর বাবা বনি কাপুর ও দুই বোন জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে অর্জুনের। অর্জুনের সঙ্গে সম্পর্কের সূত্রে জাহ্নবী ও খুশিকে এত দিন ইনস্টাগ্রামে ফলো করতেন মালাইকা। সেই তালিকায় ছিলেন বনি কাপুর নিজেও। ছিলেন অর্জুনের বোন অংশুলা কাপুরও। 

তাদের সবাইকেই আনফলো করেছেন অভিনেত্রী। পাশাপাশি, সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করে মালাইকা লেখেন, ‘সাহসের সঙ্গে নিজের জীবন যাপন করতে হবে। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস রাখতে হবে। যারা পাশে থাকার, তারা তোমার পাশেই থাকবেন।’ 

আরও পড়ুন: চন্দ্রাভিযান নিয়ে ভারতে সিনেমা বানানোর হিড়িক

মালাইকার এই পোস্ট দেখে অনুরাগীদের ধারণা, সরাসরি এখনও মুখ না খুললেও পরোক্ষভাবে অর্জুনের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গেই এমন পোস্ট করেছেন তিনি।

Advertisement

মালাইকা অর্জুন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম