Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিমানবন্দরে সায়ন্তিকাকে বরণ করলেন জায়েদ খান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ০৫:৩০ পিএম

বিমানবন্দরে সায়ন্তিকাকে বরণ করলেন জায়েদ খান

Advertisement

ঢাকায় এসেছেন টালিউডের জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করেন ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান। 

জায়েদ খানের বিপরীতে ‘ছায়াবাজ’ ছবিতে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন সায়ন্তিকা। যদিও কদিন আগে এ বিষয়ে জায়েদ খানের সঙ্গে চূড়ান্ত কোনো কথা হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছিলেন নায়িকা। 

তবে এবার জায়েদ খান নিজেই জানালেন সিনেমাটি করতে যাচ্ছেন তিনি। দুদিন আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। 

জায়েদ বলেন, যখন খবরটি প্রকাশ হয় তখন ছবিটিতে চুক্তিবদ্ধ হইনি। এখন চুক্তিবদ্ধ হয়েছি। সব কিছু কনফার্ম করার পরই পাকাপাকি জানালাম। 

কক্সবাজারে ছবিটির টানা শুটিং হবে বলেও জানান তিনি। 

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর আগে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন তিনি।

Advertisement

বিমানবন্দর সায়ন্তিকা বরণ জায়েদ খান

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম