Logo
Logo
×

Advertisement

বিনোদন

কার টানে সাত সাগর পাড়ি দিতে চান মাহি?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ১২:৪৫ পিএম

কার টানে সাত সাগর পাড়ি দিতে চান মাহি?

Advertisement

চলতি বছরের মার্চ মাসে প্রথম সন্তানের মা হন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। নিজের ছেলের নাম রাখেন মো. মোসাইব আরাশ শামসুদ্দিন ফারিশ সরকার। 

বৃহস্পতিবার ৬ মাস পূর্ণ হয়েছে ফারিশের। এদিন ছেলের উদ্দেশে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি চিরকুট প্রকাশ করেছেন মা মাহিয়া মাহি। 

এই নায়িকা লিখেছেন— বাবা, একদিন যখন তুমি অনেক বড় হবে, তখন তুমি নিশ্চয়ই বুঝবে মা একটা সুখ পাগল পাখি। সুখী হওয়ার জন্য সে আটলান্টিক মহাসাগরও সাঁতরে পাড়ি দিতে পারে। সেদিন তুমি আমাকে বুঝবে তো বাবা? সেদিনও এভাবে আমার হাত ধরবে তো? আজকে তোমার প্রথম মুখে ভাত বাবা, আজকে তোমার স্পেশাল দিন— আমি তোমার প্রত্যেকটা স্পেশাল দিন স্মরণীয় করে রাখার চেষ্টা করেছি, বড় হলে বুঝতে পারবে।

এই ছোট্ট চিরকুটটা ফেসবুকের টাইমলাইনে রেখে দিলাম। প্রতিবছর মেমোরি আসবে বলে। তুমি মায়ের জান একটা। অনেক ভালোবাসি। 

আরও পড়ুন: আবারও সুখবর দিতে চলেছেন বিরাট-আনুশকা!

প্রসঙ্গত, মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর পর ২০২৩ সালের ২৮ মার্চ তাদের কোলজুড়ে আসে একটি পুত্রসন্তান।

Advertisement

মাহি বিয়ে প্রেম

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম