Logo
Logo
×

Advertisement

বিনোদন

কাকে কটাক্ষ করলেন অপু বিশ্বাস?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০৯:২৯ এএম

কাকে কটাক্ষ করলেন অপু বিশ্বাস?

Advertisement


কাকে কটাক্ষ করলেন অপু বিশ্বাস?

হঠাৎ ফেসবুকে ক্ষোভ প্রকাশ করলেন ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাস। জানিয়েছেন কটাক্ষের বার্তাও।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নায়িকার স্ট্যাটাসে আভাস পাওয়া গেল ক্ষোভের। ভক্তদের সঙ্গে শেয়ার করা ওই স্ট্যাটাসে অপু কোনো ছবি দেননি। দিয়েছেন চট্টগ্রামের একটি মানচিত্রের ছবি। এরপরই ক্যাপশনে লিখেছেন মাত্র দুটি লাইন।

ক্ষোভ প্রকাশ করে অপু লিখেছেন, কর্মে বিশ্বাসীরা কাজেই থাকে, এটাই তাদের যোগ্যতা। আর কিছু মানুষ অন্যের দোষ খুঁজে বেড়ায়। কারণ এটাই তাদের ভাগ্য আর অযোগ্যতা।
 
তবে কাকে কটাক্ষ করে এমন পোস্ট, তা এখনো জানা যায়নি। অপুর পোস্টে নেটিজনদের অনেকেই মন্তব্য করেছেন। 

কেউ লিখেছেন, শতভাগ সত্যি। কাজ না পারা মানুষগুলোই মানুষকে ছোট করে কথা বলে। নিজে না পারলে অন্যের নানান দোষ খুঁজে বেড়ায়। অন্য একজন লিখেছেন, এ জন্যই অযোগ্য লোকদের বদনাম আর আপনার সুনাম আপু।

এদিকে সেন্সর পাওয়া অপুর ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক নিরব। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও জুটি হলেন নিরব-অপু। 

আরও পড়ুন: দর্শক টানতে ব্যর্থ হয়েছে ‘এমআর-৯’ ও ‘অন্তর্জাল’

সিনেমায় আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, ইকবাল বাবু, জাহিদ, বড়দা মিঠু, আজম খানসহ অনেকে। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সিনেমাটি খুব শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছেন এর নির্মাতা বন্ধন বিশ্বাস।

Advertisement

অপু বিশ্বাস বুবলী শাকিব

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম