Logo
Logo
×

Advertisement

বিনোদন

ট্রাফিক আইনে জরিমানা দিয়েছেন ব্রিটনি স্পিয়ার্স

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৩:৩০ এএম

ট্রাফিক আইনে জরিমানা দিয়েছেন ব্রিটনি স্পিয়ার্স

Advertisement

হলিউড পপ তারকা ও অভিনেত্রী ব্রিটনি স্পিয়ার্স। প্রায়শই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকেন তিনি। তবে এবার ব্যক্তিজীবন নয়, নিয়ম ভাঙার দায়ে পুলিশি ঝামেলায় পড়লেন এ সংগীতশিল্পী। 

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি কিছুদিন আগে নিয়ম ভঙ্গ করার জন্য ব্রিটনির বিরুদ্ধে অভিযোগ করে পুলিশ। যার জন্য তাকে জরিমানাও গুনতে হয়েছে। 

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত মাসে দুটি অপরাধ করেছেন ৪১ বছর বয়সি এ পপ তারকা। যার ফলস্বরূপ তাকে ১১৪০ ডলার জরিমানা পরিশোধ করেতে হয়েছে। এর মধ্যে একটি গাড়ির বৈধ লাইসেন্স না থাকার জন্য এবং বিমার প্রমাণ প্রদান করতে ব্যর্থ হওয়া। 

তবে ব্রিটনির অ্যাটর্নি ম্যাথিউ রোজেনগার্ট বলেছেন, ‘ব্রিটনির সর্বদা লাইসেন্স এবং বিমা ছিল’। 

এমনকি আদালতকে দেওয়া সাক্ষ্যেও ব্রিটনি বলেন, ‘আমি চাই এসব ঝামেলা শেষ হোক। আমি জারিমানা দিয়ে দিয়েছি। তবু মামলা কেন চলছে। আমি চাই আমার গাড়ি নিয়ে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে। 

এদিকে, শিগ্গির মুক্তি পেতে যাচ্ছে তার স্মৃতিচারণমূলক বই ‘দ্য ওমেন ইন মি’। জানা গেছে, স্পিয়ার্সের লেখা এ বইটির ভূমিকা পড়বেন লেখক নিজেই। আর বাকিটা পড়ে শোনাবেন অস্কার মনোনয়নপ্রাপ্ত অভিনেত্রী মিশেল উইলিয়ামস।

Advertisement

ব্রিটনি স্পিয়ার্স

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম