Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়ে করলেন ক্যাপ্টেন আমেরিকা ক্রিস ইভানস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০১:২৮ এএম

বিয়ে করলেন ক্যাপ্টেন আমেরিকা ক্রিস ইভানস

Advertisement

বিয়ে করেছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’খ্যাত হলিউড অভিনেতা ক্রিস ইভানস। অবশ্য ২৬ বছর বয়সী পর্তুগিজ অভিনেত্রী অ্যালবাকে ব্যাপিতিস্তাকে বিয়ে করেছেন করেছেন গত ৯ সেপ্টেম্বর। কিন্তু খবরটি তিনি গোপন রেখেছিলেন। 

রোববার বিয়ের কথা স্বীকার করেছেন ৪১ বছর বয়সী ক্রিস। ইনস্টাগ্রামে কিছু ছবিও পোস্ট করেছেন এ তারকা। 

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, গত ৯ সেপ্টেম্বর অনেকটা ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তিনি। বিয়ের খবরটি গোপন রাখতে চেয়েছিলেন তারা; কিন্তু শেষতক গোপন থাকেনি।  তাই অনেকটা বাধ্য হয়েই নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্রিস। 

উল্লেখ্য, মাত্র ১৬ বছর বয়সে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন অ্যালবা। বেশ কয়েকটি পর্তুগিজ সিনেমা ও সিরিজে অভিনয়ের পর ইংরেজি ভাষার সিরিজ ‘ওয়ারিয়র নান’-এ কাজ করেন তিনি। নেটফ্লিক্সের এ সিরিজটি দিয়ে তিনি পরিচিতি পান।

Advertisement

ক্রিস ইভান্স বিয়ে

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম