Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রেমিকার জন্য উপোস করলেন সুকেশ, কেদারনাথে পুজো দিলেন জ্যাকলিন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ০৯:০২ পিএম

প্রেমিকার জন্য উপোস করলেন সুকেশ, কেদারনাথে পুজো দিলেন জ্যাকলিন

Advertisement

দিল্লির মাণ্ডোলি জেলে সুকেশ। এ দূরত্ব জ্যাকলিনের প্রতি প্রেম ফিকে হয়নি সুকেশের। জেল থেকে একাধিকবার অভিনেত্রীকে প্রেমপত্র লিখেছেন। জ্যাকলিনের মুখে হাসি ফোটানোর জন্য তিনি সব করতে পারেন, এই দাবি একাধিকবার করেছেন কনম্যান সুকেশ। 

২০০ কোটি টাকা তছরুপের মামলায় অভিযুক্ত হয়ে জেলবন্দি কনম্যান সুকেশ চন্দ্র শেখর। তবুও প্রেম ফিকে হয়নি তার। এবার জেলে বসেই জ্যাকলিনের জন্য উপোস রেখেছেন কনম্যান।

প্রেমে পড়লে নাকি অসম্ভবকেও সম্ভব করে ফেলার দম রাখেন প্রেমিক-প্রেমিকারা। সেই প্রবাদকেই পদে পদে প্রমাণ করছেন সুকেশ। 

দিন কয়েক আগে জানা গেছে, জেলে বসেই নাকি জ্যাকলিনের জন্য নবরাত্রির উপোস রাখছেন সুকেশ। কনম্যান দাবি করেছিলেন, জীবনে নাকি এই প্রথম কারও জন্য উপোস করছেন তিনি। 

সুকেশ বলেন, নবরাত্রির নয় দিন আমি জ্যাকলিনের জন্য উপোস করব, যাতে কোনো অশুভ শক্তি ওকে ছুঁতে না পারে।

সুকেশের সেই দাবির সপ্তাহ খানেকের মধ্যেই জ্যাকলিনের কেদারনাথে যাওয়ার ছবি এবং ভিডিও প্রকাশ্যে এলো। তবে কি জেলবন্দি প্রেমিকের জন্য প্রার্থনা করতেই তীর্থযাত্রা করলেন নায়িকা?
 

Advertisement

সুকেশ চন্দ্র শেখর জ্যাকলিন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম