Logo
Logo
×

Advertisement

বিনোদন

নিউইয়র্কে নতুন জীবন গোছাচ্ছেন আইটেম গানের বিপাশা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ১০:২২ পিএম

নিউইয়র্কে নতুন জীবন গোছাচ্ছেন আইটেম গানের বিপাশা!

Advertisement

সিনেমা ছেড়ে আমেরিকায় নতুন জীবন গোছাচ্ছেন বাংলা সিনেমার আইটেম গানের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা কবির। গত জানুয়ারি থেকে নিউইয়র্কে বসবাস করছেন তিনি।

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় ১৪তম অবস্থানে ছিলেন বিপাশা। পরে দু-চারটি নাটকে অভিনয় করেন। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ ছবিতে শখের বসে আইটেম গানে পারফর্ম করার পর তিনি আলোচিত হন। ২০১৬ পর্যন্ত ৫০টির বেশি আইটেম গান করেন তিনি।

যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার কারণ জানিয়ে বিপাশা বললেন, আমি নিজেকে অনেক ভালো আর্টিস্ট দাবি করছি না। স্ক্রিপ্ট বেছে বেছে কাজ করতে গেলে অনেক বড় আর্টিস্ট হতে হয়, আমি আসলে তেমনটা নই। তবে যেসব ছবির অফার আসছিল আমার কাছে ভালো লাগছিল না। অনেকবার দেখেছি, প্রযোজক নিজেই হিরো হতে চান। এসব আমি নিতে পারিনি। আইটেম সং করা বাদ দিয়ে যখন হিরোইন হলাম তখন যেসব ছবি আসছিল মনে হচ্ছিল এসব করা আর না করা একই ব্যাপার। সত্যি বলতে, আমার ভালো লাগছিল না। এজন্য হতাশ না হয়ে মুভ অন করেছি।
 

Advertisement

আইটেম গান বিপাশা কবির

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম