Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে শাকিব খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১০:২০ এএম

বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে শাকিব খান

Advertisement

বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে শাকিব খান

‘দরদ’ সিনেমার জন্য বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব খান। বুধবার রাতে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনে একসঙ্গে দেখা গেল তাদের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক অনন্য মামুন, বাংলাদেশের একাংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপুসহ অনেকেই।

সংবাদ সম্মেলনে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান বলেন, 'সিনেমার কোনো ভাষা নেই। যে কোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে। "দরদ" তেমনই একটি প্রজেক্ট।'

শাকিব খান বলেন, 'এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি একেবারে ইউনিক গল্পের মুভি হতে যাচ্ছে। ভারতের সঙ্গে নতুন কোলাবোরেশন আশা করছি ভালো হবে।' 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২৭ অক্টোবর থেকে ভারতে সাইকো থ্রিলার গল্পের ছবি 'দরদ' সিনেমার শুটিং শুরু হবে।

আগামী ফেব্রুয়ারিতে বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্নাটক— এই ছয় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

গেল ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা' বেশ সফলতার মুখ দেখে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন কলকাতার নায়িকা ইধিকা পাল। এবার বলিউডের নায়িকা নিয়ে কতটা সফল হন শাকিব তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ‘দরদ’ মুক্তি পর্যন্ত।

আরও পড়ুন: আলিয়ার ঠোঁটের লিপস্টিক মুছে দেওয়া নিয়ে যা বললেন রণবীর

২০০৮ সালে ইমরান হাশমির সঙ্গে বলিউডের ‘জান্নাত’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় পথচলা শুরু হয় সোনাল চৌহানের।

Advertisement

সোনাল চৌহান শাকিব খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম