Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আনুশকার দ্বিতীয়বার মা হওয়া নিয়ে নতুন গুঞ্জন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১০:২৪ পিএম

আনুশকার দ্বিতীয়বার মা হওয়া নিয়ে নতুন গুঞ্জন

Advertisement

মা হওয়ার পর পেশাগত ব্যস্ততা কমিয়ে দেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এক মেয়ের মা আনুশকার একটি ছবি দেখে কদিন ধরে নতুন গুঞ্জন শুরু হয়েছে। তিনি কী দ্বিতীয়বার মা হতে চলেছেন?

মেয়েকে যতটা সম্ভব বেশি সময় দেওয়ার জন্য কম কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। স্বামী কোহলিও বলেছেন, এখন তার এবং আনুশকার প্রধান লক্ষ্য ভালো বাবা-মা হয়ে ওঠা। আনুশকাকে মা হতে দেখা তার জন্য এক দুর্দান্ত অভিজ্ঞতা। তার কথায় দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন আরও বেড়েছে।

বিশ্বকাপের মাঝে এক সাক্ষাৎকারে বিবাহিত জীবনের অভিজ্ঞতার কথা বলেছেন কোহলি। তিনি বলেন, আনুশকাকে সন্তানের মা হতে দেখার অভিজ্ঞতা দুর্দান্ত। এটাও দেখেছি মা হতে গেলে কী কী করতে হয়। আনুশকা সব কিছু দারুণভাবে সামলেছে। কোহলি বলেছেন, যখন আমাদের দু’জনের আলাপ হয়েছিল, তখন আমরা আলাদা ব্যক্তি ছিলাম। তারপর একত্রে দুজনে মানুষ হিসেবে গড়ে উঠেছি। আলাদা ব্যক্তি হিসেবে পরিচয় ক্রমশ কমেছে আমাদের মধ্যে। প্রতিদিন প্রতিনিয়ত আমরা আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি। এটা আমাদের জন্য আশীর্বাদের মতো।

২০১৭ সালে বিয়ে করেন কোহলি ও আনুশকা। যতই ব্যস্ততা থাকুক কোহলি সব সময় খেয়াল রাখেন আনুশকার। বিশ্বকাপের একাধিক ম্যাচে তাকে দেখা গিয়েছে গ্যালারিতে। কোহলি কখনো আনুশকার ওপর নিজের মতামত চাপিয়ে দেন না। স্ত্রীর সিদ্ধান্তকে সম্মান করেন।
 

Advertisement

আনুশকা শর্মা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম