Logo
Logo
×

Advertisement

বিনোদন

আবারও সোহম-শ্রাবন্তীর রোমান্স!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম

আবারও সোহম-শ্রাবন্তীর রোমান্স!

Advertisement

২৬ বছর আগে শুরু হয়েছিল তাদের যাত্রা। শিশুশিল্পী হিসেবে তাদের দেখেছিলেন দর্শক। যদিও তার পর একসঙ্গে একের পর এক ছবিতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ থেকে ‘অমানুষ’— প্রচুর ছবিতে তাদের একসঙ্গে দেখেছেন দর্শক। 

আলিপাড়ার অন্দরের খবর, আবারও নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন নায়ক-নায়িকা। শোনা যাচ্ছে, পরিচালনার দায়িত্বে থাকবেন অভিমন্যু মুখোপাধ্যায়। রোমান্টিক কমেডির মোড়কে নাকি গল্পকে সাজাচ্ছেন পরিচালক। প্রযোজনার দায়িত্বে নাকি থাকবে ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’। 

অভিমন্যুর পরিচালনায় একাধিক ছবিতে সোহম ও শ্রাবন্তীর রোমান্স দেখা গেছে। ‘টেকো’, ‘গুগলি’, ‘পিয়া রে’সহ বেশ কিছু ছবিতে দেখা গেছে তাদের। এ মুহূর্তে শ্রাবন্তীর ঝুলিতে রয়েছে বেশ কিছু ছবি। অন্যদিকে সোহমও একের পর এক ছবিতে সই করেছেন। ‘দেব’ অভিনীত ‘প্রধান’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহমকে। আগামী দিনে অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গেও কাজ করার কথা নায়কের।

আরও পড়ুন: বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে রোমান্টিক ছবি দিয়ে যা লিখলেন ক্যাটরিনা

অন্যদিকে শ্রাবন্তীর ঝুলিতে রয়েছে ‘দেবী চৌধুরানী’। ছবিটি পরিচালনার দায়িত্বে শুভ্রজিৎ মিত্র। অভিমন্যু পরিচালিত ‘কীর্তন’ ছবিটি মুক্তি পেয়েছে কয়েক মাস আগে। সোহম-শ্রাবন্তী জুটিকে কীভাবে দেখা যাবে, সেটিই দেখার।

Advertisement

সোহম শ্রাবন্তী

Advertisement

আরও পড়ুন

পরীর নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীর নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম