Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এবার আলাদা গাড়িতে মেয়ের স্কুলে গেলেন ঐশ্বরিয়া-অভিষেক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৮ এএম

এবার আলাদা গাড়িতে মেয়ের স্কুলে গেলেন ঐশ্বরিয়া-অভিষেক

Advertisement

দিন যত গড়াচ্ছে বলিউডের তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদের জল্পনা ততই বেড়েই চলছে। অবশ্য বিয়ের পর বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন শোনা গেছে। তবে এবারের গুঞ্জনটা বেশ জোরালো। যদিও শুধুমাত্র আরাধ্যার মুখ চেয়েই নাকি আইনত আলাদা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন না অভিষেক-ঐশ্বরিয়া। এসব গুঞ্জনের মাঝেই ফের একবার একসঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে।

শনিবার মুম্বাইতে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বচ্চনদের সঙ্গেই দেখা গেল ঐশ্বরিয়া রাই বচ্চনকে। যদিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিওতো অভিষেক-ঐশ্বরিয়াকে আলাদা গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে। ঐশ্বরিয়ার সঙ্গে এদিন এসেছিলেন তার মা বৃন্দা রাই। তবে তারপর স্বামী অভিষেকের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় ‘রাই সুন্দরী’কে। ভাগ্নে অগস্ত্য নন্দাকে দেখে গাল টিপে দেন অভিনেত্রী। সেখানে দেখা গেল অমিতাভ বচ্চনকেও। 

আরও পড়ুন: বিয়ে করলেন শাকিব খানের নায়িকা দর্শনা বণিক

এই ভিডিও দেখে ঐশ্বরিয়া-অভিষেক কেন আলাদা গাড়িতে এসেছেন- তা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি নেটিজেনরা। কেউ আবার লিখেছেন, 'আরাধ্য তো সবসময় মায়ের সঙ্গেই আঠার মতো আটকে থাকে, বাবার দিকে ফিরেও তাকায় না'। কেউ লিখেছেন, ‘ভালো করে দেখুন, ঐশ্বরিয়া তার মায়ের সঙ্গে এসেছেন এক গাড়িতে, আর বচ্চনরা আলাদা গাড়িতে।’ কারোর কথায়, ‘শ্বশুরমশাই অমিতাভ তো ঐশ্বরিআর দিকে তাকালেনও না, এড়িয়ে চললেন।’

Advertisement

ঐশ্বরিয়া অভিষেক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম