Logo
Logo
×

Advertisement

বিনোদন

এখন অনেক চিন্তা করে কাজ করি, ভুল করতে চাই না: পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ এএম

এখন অনেক চিন্তা করে কাজ করি, ভুল করতে চাই না: পরীমনি

Advertisement

গত বছর নানা সমস্যার মধ্যে কেটেছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির। বিবাহ বিচ্ছেদ, নানার মৃত্যু, অসুস্থতাসহ নানা কারণে তিনি খুব একটা ভালো ছিলেন না। বিপরীতে ছেলে পুণ্যকে নিয়ে মাতৃত্বের অনুভূতিতেও ভেসেছেন তিনি। এদিকে শোককে শক্তিতে পরিণত করে নতুন বছরে নতুন উদ্যামে কাজে ফিরেছেন এ নায়িকা। 

চলতি বছর পরীমনির ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগোতে চান। কারণ বেশকিছু ভালো কাজ হাতে রয়েছে তার, যেগুলো চলতি বছরই মুক্তি পেতে যাচ্ছে। এরমধ্যে সরকারি অনুদানের ‘ডোডোর গল্প’ সিনেমার কাজ অনেকখানি শেষ করেছেন তিনি। রেজা ঘটকের পরিচালনায় এ সিনেমায় তার নায়ক সাইমন সাদিক।

আরও পড়ুন: কলকাতা থেকে ছেলের শারীরিক অবস্থা জানালেন পরীমনি

অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ও রয়েছে তার হাতে। অন্যদিকে এরইমধ্যে তিনি ভালোবাসা দিবসের ‘বুকিং’ শিরোনামের একটি অ্যান্থলজি ফিল্মেরও কাজ শুরু করেছেন, যেটি পরিচালনা করছেন হাল সময়ের অন্যতম সফল নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। 

পরীর হাতে রয়েছে টিএম ফিল্মসের ‘খেলা হবে’ শিরোনামের একটি সিনেমাও। এ সবকটি কাজেই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। তার কাছে প্রস্তাব রয়েছে আরও কমপক্ষে হাফ ডজন সিনেমার। তবে এ বছরটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম বছর হিসেবেই দেখছেন পরীমনিও। তাই অনেক ভেবে চিন্তে পা ফেলছেন এ নায়িকা। 

আরও পড়ুন: ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে পরীমনি

এ বিষয়ে পরীমনি বলেন, এখন অনেক চিন্তা করে কাজ করি। ভুল করতে চাই না। কাজের প্রস্তাব অনেক আসে। কিন্তু গ্রহণ করি কেবল খুব পছন্দ হলেই। যে কাজগুলো হাতে নিয়েছি সেগুলো তেমনই কাজ। আরও কিছু ভালো কাজের প্রস্তাব আছে হাতে। সেগুলো যদি করি সামনে সবাই জানতে পারবেন।

Advertisement

পরীমনি ঢালিউড চিন্তা চাই

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম