Logo
Logo
×

Advertisement

বিনোদন

বাগদান সারলেন কৃতি-পুলকিত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১০:০৬ এএম

বাগদান সারলেন কৃতি-পুলকিত

Advertisement

২০১৯ সাল থেকে প্রেম করছেন বলিউড তারকা পুলকিত সম্রাট ও কৃতি খরবান্দা। তবে দুজনের কেউই তাদের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। প্রেমের গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে এলো তাদের বাগদানের খবর। 

ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলা তাদের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে— পাশাপাশি রাখা হাতে আংটি পরা রয়েছে।

এর পর থেকেই ছবিগুলো অন্তর্জালে ছড়িয়ে পড়ে, পরে ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাতে জানায়, বাগদান সেরে ফেলেছেন দুই তারকা।

জানা গেছে, ঘরোয়াভাবেই ছোট পরিসরে বাগদান সেরেছেন পুলকিত ও কৃতি। জানা গেছে, এই তারকা জুটি শিগগির বিয়ে করবেন।

‘ফুকরে’, ‘সনম রে’ ইত্যাদি সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত পুলকিত। অন্যদিকে ‘শাদি মে জরুর আনা’, ‘রাজ: রিবুট’, ‘হাউসফুল ৪’, ‘চৌদ্দ ফেরে’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়েছেন কৃতি।

তৃতীয় বিয়ে করতে চলেছেন আরবাজ!

মধুচন্দ্রিমায় গিয়ে যা করলেন আমিরের জামাই

‘ফুকরে’, ‘সনম রে’ ইত্যাদি সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত পুলকিত। অন্যদিকে ‘শাদি মে জরুর আনা’, ‘রাজ: রিবুট’, ‘হাউজফুল ৪’, ‘চৌদ্দ ফেরে’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়েছেন কৃতি।

Advertisement

কৃতি পুলকিত

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম