Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়ের খবর দিলেন প্রিয়াংকার বোন মীরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০১:৫৮ পিএম

বিয়ের খবর দিলেন প্রিয়াংকার বোন মীরা

Advertisement

একের পর এক তারকার বিয়েতে মুখর হয়ে উঠেছে সিনেমাপাড়া। মাস কয়েক আগেই গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রিয়াংকা-পরিণীতির চাচাতো বোন মীরা চোপড়া।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমিক সন্দীপ সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন মীরা। 

গত ২০ ডিসেম্বর ভারতীয় গণমাধ্যম জুম টিভি এক প্রতিবেদনে জানায়, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মীরা-সন্দীপ। তার পর বিয়ে নিয়ে টুঁ শব্দও করেননি মীরা। অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে মীরা বলেন, মার্চে আমাদের বিয়ে। ওই মাসের কোনো একটি দিন বিয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। আমরা রাজস্থানে বিয়ে করব। বিয়ের বিস্তারিত তথ্য সময়ের সঙ্গে সঙ্গে জানানো হবে বলেও জানান মীরা।

জানা গেছে, মীরার চাচাতো বোন প্রিয়াংকা-পরিণীতিকেও নিমন্ত্রণ করা হবে। সেই সময় যদি প্রতিশ্রুতি দেওয়া কোনো কাজ তাদের হাতে না থাকে, তবে তারা বিয়েতে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন মীরা।

২০০৫ সালে তামিল ভাষার ‘আনবে আরুইরিয়ে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন মীরা। এর পর তেলেগু, কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

বাগদান সারলেন কৃতি-পুলকিত

শাহরুখ নয়, অন্য কারও সঙ্গে ছবি করতে চেয়েছিলেন দীপিকা!

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করার কিছু দিন পর ২০১৪ সালে ‘গ্যাং অব গোস্টস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মীরা। ইতোমধ্যে বেশ কয়েকটি হিন্দি সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

Advertisement

মীরা বিয়ে

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম