Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কত টাকার মালিক ক্যাটরিনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৫ পিএম

কত টাকার মালিক ক্যাটরিনা

Advertisement

২০০৫ সালে ‘ম্যায়নে পেয়্যার কিউ কিয়া’ সিনেমায় অভিনয় করে বলিউডে জনপ্রিয়তা লাভ করেন ক্যাটরিনা কাইফ। বলিউড ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে তার প্রায় দুই দশক হলো। 

ক্যাটরিনা একাধিক বাণিজ্য-সফল সিনেমায় অভিনয় করেছেন। যে কারণে পারিশ্রমিকের দিক থেকেও অনেক তারকাকে ছাপিয়ে গেছেন ক্যাটরিনা। তাকে কোনেো ছবিতে নায়িকা হিসেবে নেওয়ার আগে প্রযোজক-পরিচালকদের অনেক ভাবতে হয়।

ভারতের জনপ্রিয় এই অভিনেত্রী প্রায় ২২৪ কোটি টাকার মালিক। তিনি অভিনয় ছাড়া আরও অনেক কাজ করে টাকা আয় করেন। 

২০১৯ সালে ক্যাটরিনার প্রসাধনী সংস্থা ‘কে বিউটি’র যাত্রা শুরু হয়। মাত্র তিন বছরে ১০০ কোটি টাকা আয় করে সংস্থাটি। সম্প্রতি অন্য একটি সংস্থায় বিনিয়োগ করেছেন ক্যাটরিনা। সেখান থেকেও বছরে অনেক টাকা আয় করেন বলিউড অভিনেত্রী। এছাড়া ইনস্টাগ্রামে অন্যান্য সংস্থার হয়ে প্রচারও করেন ক্যাটরিনা। 

বিজ্ঞাপনের জন্য ৮০ লাখ থেকে ১ কোটি টাকা পারিশ্রমিক নেন ক্যাটরিনা। বেশ কয়েকটি সংস্থার সঙ্গে তার চুক্তি রয়েছে। প্রতিটি সংস্থা থেকে বছরে ৬ থেকে ৭ কোটি টাকা পান ক্যাটরিনা।

আরও পড়ুন

>> ক্যাটরিনার জীবনে শক্তিশালী পুরুষ যিনি

>> যেখানে ক্যাটরিনাই প্রথম

>> তিন হাজারি ক্লাবে ক্যাটরিনা কাইফ

Advertisement

কত টাকা মালিক ক্যাটরিনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম