তিন হাজারি ক্লাবে ক্যাটরিনা কাইফ
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সালমান খানের ‘টাইগার-৩’ প্রথম দিনে বক্স অফিস কাঁপালেও আশানুরূপ ব্যবসা এখনো দেখাতে পারেনি। কিন্তু এর মাধ্যমেই বক্সঅফিসের রানি হিসাবে মুকুট মাথায় তুলে নিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তার অভিনীতি ও মুক্তিপ্রাপ্ত ৩৩টি সিনেমা থেকে এরই মধ্যে আয় ছাড়িয়েছে তিন হাজার কোটি রুপি। এর মাধ্যমে ইতঃপূর্বে সর্বোচ্চ বক্সঅফিস কালেকশনে এগিয়ে থাকা দীপিকা পাড়ুকোনকে হারিয়ে দিয়েছেন এ নায়িকা। মনিশ শর্মা পরিচালিত ‘টাইগার-৩’ সিনেমায় টাইগার সালমানের স্ত্রী জোয়ার ভূমিকায় অভিনয় করেছেন ক্যাটরিনা। ২০০৩ সালে ‘বুম’ নামের সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় ক্যাটরিনার। যদিও তার বক্সঅফিসে যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে সালমান খানকে নিয়ে ‘ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া’র মাধ্যমে। ক্যাটরিনা কাইফের প্রথম ১০০ কোটির সিনেমা ছিল ‘এক থা টাইগার’, যেটি আয় করেছিল ১৯৮ কোটি রুপি। তার প্রথম ২০০ কোটির সিনেমা ‘ধুম-৩’। এটিও অল্পের জন্য ৩০০ কোটির ক্লাব মিস করেছে (৮০ কোটি ২৫ লাখ রুপি)। ক্যাটরিনা প্রথম ৩০০ কোটির ক্লাবে পা রাখেন ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার মাধ্যমে (৩৩৯.১৬ কোটি রুপি)। মজার বিষয় হলো তার এসব অর্জনের সঙ্গে জড়িয়ে রয়েছে সালমান খানের নাম।
