Logo
Logo
×

Advertisement

বিনোদন

নুসরাতের শরীর খুব দুর্বল, সিটিস্ক্যানের পরামর্শ ডাক্তারদের

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪০ পিএম

নুসরাতের শরীর খুব দুর্বল, সিটিস্ক্যানের পরামর্শ ডাক্তারদের

Advertisement

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার রাতে রাজধানীর নিজ বাসায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন এই নায়িকা। এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর ফারিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে শুক্রবার দুপুরে তাকে বাসায় নেওয়া হয়।

পরিবার সূত্রে জানা গেছে, নায়িকার খাবারে অনীহা ও মাথা ব্যথা ছিল। গত পরশু থেকে শরীর বেশি দুর্বল হয়ে পড়ে। এরপর গতকাল রাতে হঠাৎ করে অচেতন হয়ে পড়েন তিনি। চিকিৎসকেরা ফারিয়াকে সিটিস্ক্যানের পরামর্শ দিয়েছেন। 

নুসরাত ফারিয়ার মা ফেরদৌসী পারভিন বলেন, চিকিৎসকরা নুসরাতকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চান। সিটিস্ক্যান ছাড়াও আরও কয়েকটি পরীক্ষা–নিরীক্ষা করতে হবে তার।

তিনি আরও বলেন, নুসরাত শারীরিকভাবেও প্রচণ্ড দুর্বল। খাওয়া-দাওয়ায় খুবই অনিয়মের কারণে শারীরিক দুর্বলতা বেড়েছে। সঙ্গে গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে। 

আরও পড়ুন

>> বিচ্ছেদের পর কেমন আছেন, জানালেন নুসরাত ফারিয়া

>> যে কারণে বিয়ে করতে ‘ভয়’ পাচ্ছেন নুসরাত ফারিয়া

>> ঠাণ্ডা মাথায় যা করার, সেটাই করছি: নুসরাত

>> সেই রনিকে আর বিয়ে করছেন না নুসরাত

Advertisement

নুসরাত শরীর দুর্বল সিটিস্ক্যান পরামর্শ ডাক্তার

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম