Logo
Logo
×

Advertisement

বিনোদন

ভালোবাসা দিবসে বিয়ে করলেন স্পর্শিয়া, বর কে?

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৭ পিএম

ভালোবাসা দিবসে বিয়ে করলেন স্পর্শিয়া, বর কে?

Advertisement

ভালোবাসা দিবসে নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী স্পর্শিয়া। বুধবার বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। 

এদিন ইনানি বিচে বিয়ের আয়োজন করা হয়। সেখানে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। 

এর আগে গতকাল মঙ্গলবার কক্সবাজার সৈকতে স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান হয়েছে।

 স্পর্শিয়ার বর চট্টগ্রামের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। দেশের বাইরে পড়াশোনা শেষ করে এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন।

স্পর্শিয়া বলেন, নাওঈদকে আমার মায়ের খুব পছন্দ হয়েছে। আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়া কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই রাজি হয়েছি। সেও হয়ত আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে।

২০১১ সাল থেকে মিডিয়ায় পা ফেলেন অর্চিতা স্পর্শিয়া। শুরুতেই একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঁঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন এই নায়িকা। 

আরও পড়ুন

>> মা হচ্ছেন স্পর্শিয়া!

>> ধানমন্ডিতে মধ্যরাতে বন্ধুসহ অভিনেত্রী স্পর্শিয়া আটক

>> আবারও ওয়েব সিরিজে স্পর্শিয়া

Advertisement

ভালোবাসা দিবস বিয়ে স্পর্শিয়া

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম