Logo
Logo
×

Advertisement

বিনোদন

আবারো শুরু হচ্ছে টিউন ট্যালেন্ট ইসলামি সংগীত প্রতিযোগিতা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১ পিএম

আবারো শুরু হচ্ছে টিউন ট্যালেন্ট ইসলামি সংগীত প্রতিযোগিতা

Advertisement

জনপ্রিয় ইসলামি সংগীত প্রতিযোগিতা টিউন ট্যালেন্ট সিজন-৩ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগ্রহী প্রতিযোগীদের আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে বলে ঘোষণা দিয়েছেন আয়োজকরা। 

এবারের আয়োজনে দুটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করা যাবে। প্রতি ক্যাটাগরিতে ৩ জন করে মোট ৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। ১ম এবং ২য় স্থান অর্জনকারী যথাক্রমে ১ লাখ ৬০ হাজার এবং ৪০ হাজার টাকা পুরস্কার পাবেন।
 
ক্যাটাগরি-এ এর ক্ষেত্রে শিল্পাঙ্গনের সঙ্গে জড়িত, টিউন ট্যালেন্ট ব্যতীত জাতীয় কোনো প্রতিযোগিতার বিজয়ী, যেকোনো শিল্পীগোষ্ঠীর সদস্য এবং অ্যালবাম রিলিজ হয়েছে এমন যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।

ক্যাটাগরি-বি এর ক্ষেত্রে শিল্পীগোষ্ঠীর সদস্য নয়, কোনো অ্যালবাম প্রকাশিত হয়নি এবং শিল্পাঙ্গনের সঙ্গে পেশাগতভাবে জড়িত নন- এমন সবাই অংশগ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে টিউন ট্যালেন্টের পূর্বের বিজয়ীদের মধ্যে কেউ অংশগ্রহণ করতে পারবেন না।

উল্লেখ্য, মুসান্নিফ গ্রুপ কর্তৃক আয়োজিত টিউন ট্যালেন্টের গত সিজনে প্রায় ১৩০০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন। বিচারক হিসেবে ছিলেন দেশবরেণ্য ও জনপ্রিয় বেশ কয়েকজন শিল্পী। সিজন-২ এর গ্র্যান্ডফিনালে দীপ্ত টেলিভিশন সম্প্রচার করেছিল।
 

Advertisement

টিউন ট্যালেন্ট ইসলামি সংগীত প্রতিযোগিতা

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম