Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মাত্র ৩ শব্দ বলে ৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন মহেশ!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০৯:২৭ এএম

মাত্র ৩ শব্দ বলে ৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন মহেশ!

Advertisement

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। তাকে সবচেয়ে বেশি দেখা যায় তেলেগু সিনেমায়। বছরখানেক আগে মহেশ অভিযোগ করেছিলেন, বলিউড তাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না, তাই তিনি দক্ষিণী সিনেমাতেই থাকতে চান। তার সেই মন্তব্যে বি টাউনসহ সামাজিক যোগাযোগমাধ্যম ও নেটিজেনদের পাল্টা মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছিল।

তবে এবার মহেশ বাবুকে পাওয়া গেল ভিন্ন ধাঁচে। ভারতের ই-কমার্স পেমেন্ট সিস্টেম ও ডিজিটাল ওয়ালেট সংস্থা ফোন-পের সঙ্গে যুক্ত হয়েছেন মহেশ বাবু। এটির মানি আউটপুট সেবার একটি নোটিফিকেশনে কণ্ঠ দিয়েছেন এ অভিনেতা। ফোন-পেতে টাকা আদান-প্রদান হলেই বাজবে মহেশের কণ্ঠস্বর। শোনা যাবে তার কণ্ঠ, ‘থ্যাংক ইউ বস।’ যারা সেবাটি ব্যবহার করেন, তারা ইতোমধ্যে শুনে ফেলেছেন এ অভিনেতার গলায় সম্বোধনটি।

উল্লেখ্য, এই তিনটি শব্দ বলতেই মহেশ পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি রুপি। এই কাজের জন্য যে পারিশ্রমিক নিয়েছেন তিনি, সেটা প্রকাশ্যে আসার পর অনেকেই বুঝেছেন কেন বলিউডের পারিশ্রমিক নিয়ে আগের সেই ভাবনা প্রকাশ করেছিলেন তিনি।

Advertisement

মহেশ বাবু পারিশ্রমিক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম