Logo
Logo
×

Advertisement

বিনোদন

একমঞ্চে নাচলেন বলিউডের তিন খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০৪:০১ পিএম

একমঞ্চে নাচলেন বলিউডের তিন খান

ছবি: সংগৃহীত

Advertisement

মুকেশ ও নীতা আম্বানীর ছোট ছেলে অনন্ত আম্বানী ও তার হবু স্ত্রী রাঁধিকা মার্চেন্টের প্রাকবিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন ভারত ও বিশ্বের নামি ব্যক্তিত্বরা। গুজরাটের জামনগরে এখন চাঁদের হাট।  

আর এই অনুষ্ঠানে জমিয়ে নাচলেন বলিউডের তিন খান। শাহরুখ, সালমান ও আমিরের নাচের বিরল এই দৃশ্য সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। 
ভারতীয় গণমাধ্যমের খবর— ‘নাটু নাটু’ গানে হাসি মুখে একে অপরের সঙ্গে নাচে পা মেলালেন। 

আরও পড়ুন:রকিব-মাহির জন্য কাল হলো এক ‘এসএমএস’

আবার একে অপরের সিগনেচার পোজ নকলও করলেন তারা। ‘নাটু নাটু’ ছাড়াও সালমান, আমির এবং শাহরুখকে ‘ছাইয়া ছাইয়া’, ‘মুজসে শাদি করোগি’ থেকে টাওয়াল ডান্স, ‘জিনে কে হ্যায় চার দিন’ আর ‘রং দে বাসন্তি’-এর ‘মাস্তি কি পাঠশালা’-গানের স্টেপে নাচতে দেখা যায়।

শাহরুখ, সালমান এবং আমির ছাড়াও বলিউডের আরও বেশ কয়েকজন তারকাকেও দেখা গেছে এই অনুষ্ঠানে। তাদের মধ্যে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সাইফ আলি খান, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুর। রানী মুখার্জি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে দেখা যায় অনুষ্ঠানে।

১-৩ মার্চ গুজরাটের জামনগরে রিলায়েন্স গ্রিনস-এ অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহের একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। রয়েছে নাচ-গানের আয়োজন। বহুল প্রতীক্ষিত এই প্রাক-বিবাহ আসরের প্রথম সন্ধ্যায় মূল আকর্ষণ ছিল পপতারকা রিহানার পারফরম্যান্স। তবে দ্বিতীয় সন্ধ্যায় মঞ্চ মাতিয়েছেন বলিউড তারকারা। 

Advertisement

একমঞ্চে নাচলেন বলিউড তিন খান

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম