Logo
Logo
×

Advertisement

বিনোদন

জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশির আক্ষেপ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ০৭:৪১ পিএম

জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশির আক্ষেপ

Advertisement

দেশের টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে জড়িত। তবে এই অভিনেত্রীর আক্ষেপ হলো- দর্শক ছাড়া কেউ তাদের কাজের মূল্যায়ন করেনি। 

এ বিষয়ে শুক্রবার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন খুশি। সেখানে তিনি চঞ্চল চৌধুরীর সঙ্গে ‘মেন্টাল ফ্যামেলি’ নাটকের একটি ক্লিপ শেয়ার করে লেখেন, ‘দর্শক ছাড়া, কেউ মূল্যায়ন করেনি, আমাদের কাজের। সব সময় একটা বিমাতাসুলভ আচরণ অবাক শুধু নয়, আহত করেছে বার বার।’

তবে ভক্তরা খুশিকে আহত না হতে অনুরোধ জানিয়েছে বলেছেন, আপনাদের মতো গুণীশিল্পীদের অভিনয়ে সব সময় আমরা মুগ্ধ। আপনারা বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। আমরা আপনাদের পাশে আছি।

তোপায়েল আহমেদ মাসুম নামে এক অনুরাগী লেখেন, ‘দুঃখ পাবেন না, প্রকৃত অর্থে আপনাদের অভিনয় দর্শকদের মনে দাগ কাটে। আজকালের নাটক বা সিনেমা মানুষ কয়দিনই বা মনে রাখে। আপনাদের নাটকগুলো মানুষ যুগ থেকে যুগান্তর মনে রাখে’।

যুবরাজ নামের আরেকজন লিখেছেন, ‘অভিনয়ে অস্কারের চেয়ে বড় কোনো সম্মাননা থাকলে আপনি সেটাই ডিজার্ভ করেন খুশি আপা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের শিল্পীদের আমরা কদর দিতে জানি না। চিরকাল মনে থাকবে আপনার অভিনয়। আপনি প্রমাণ করেছেন, দর্শক ভালোবাসা বা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য অশ্লীল পোশাক বা অঙ্গভঙ্গি লাগে না, লাগে অভিনয়’।

রাকিবুল হাসান রাসেল লিখেছেন, ‘আপনাদের এটা অভিনয় নয়, আমাদের জীবনের জীবন্ত গল্পের উপস্থাপন। আর কেউ না হোক দর্শক হিসেবে আমরা সব সময় আপনাদের জন্য শুভকামনা জানাই। আপনারা বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে হৃদয়ে’। 

প্রসঙ্গত শাহনাজ খুশি তার অভিনয় জীবনের সূচনা করেছিলেন নব্বইয়ের দশকের দিকে। পরবর্তী সময়ে মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন এ অভিনেত্রী। তিনি ভবের হাট, সাকিন সারিসুরি, হারকিপ্টে, গরুচোর, হারাধনের একটি বাগান, পাল বাড়িসহ একাধিক নাটকে অভিনয় করেছেন। 

Advertisement

জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশির আক্ষেপ

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম