Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘আমাকে বিয়ে করতে অনেক ধনী ব্যক্তিই আগ্রহী ছিলেন’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০২:৫২ পিএম

‘আমাকে বিয়ে করতে অনেক ধনী ব্যক্তিই আগ্রহী ছিলেন’

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।

Advertisement

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় থাকাবস্থায় ধনাঢ্য ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছিলেন। এর পর এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন ১৪ বছর। 

কিন্তু বছর দুয়েক আগে রীতিমতো ঝড় নেমে আসে তাদের দাম্পত্যজীবনে। ২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় রাজের। যার জেরে দীর্ঘ সময় হাজতবাসও হয় তার। যদিও পরে জামিন পেয়ে গেল বছর থেকে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরেছেন রাজ।

আরও পড়ুন: অভিনেত্রীরা কত উপায়ে আয় করেন, জানালেন ফারিণ

তবে এত বিতর্কের মাঝেও ধনাঢ্য ব্যবসায়ীকে বিয়ের জন্য শিল্পাকে শুনতে হয়েছে রাজের টাকার জন্যই নাকি বিয়ে করেছেন তিনি। এমনকি ‘গোল্ডডিগার’ তকমাও পেতে হয়েছে অভিনেত্রীকে। 

বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন এ তারকা। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শিল্পা বলেন, ‘হ্যাঁ, রাজ ধনী। তার থেকেও ধনী ব্যক্তিত্বরা ছিলেন, যারা আমাকে বিয়ে করতে চেয়েছিলেন। তবে রাজকে বিয়ে করার মূল কারণ ছিল তিনি একজন ভালো মানুষ।

অভিনেত্রী যোগ করেন, সম্পদসহ অন্য সবকিছু ততটা গুরুত্বপূর্ণ ছিল না। এমনকি যদি হতো তার প্রচুর অর্থ থাকত কিন্তু তিনি একজন ভালো মানুষ না হতেন, তবে রাজকে তিনি বিয়ে করতেন না।

শিল্পা আরও বলেন, যখন আমি রাজকে বিয়ে করি, সেই সময় ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিল সে। তবে আমার মনে হয়, লোকে হয়তো আমাকে নিয়ে গুগল করতে ভুলে গিয়েছিল। আমি তখনো ধনী ছিলাম। এখনো ধনীই আছি। আমি কর থেকে জিএসটি— সবটাই নিজের অর্জিত অর্থ থেকেই দিই।

বয়স ৪০ পার করলেও এখনো দারুণভাবে ফিট শিল্পা। নায়িকাকে তা বোঝার উপায় নেই দুই সন্তানের মা তিনি। কেননা শিল্পা এখনো তারুণ্য ধরে রেখেছেন। যদিও রাজকে বিয়ের পর সিনেমায় কাজ কমিয়েছেন তিনি। 

Advertisement

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম