Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ইত্যাদিতে একসঙ্গে দেখা যাবে সিয়াম-মেহজাবীনকে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৫:১২ পিএম

ইত্যাদিতে একসঙ্গে দেখা যাবে সিয়াম-মেহজাবীনকে

Advertisement

ইত্যাদি অনুষ্ঠানে প্রতিটি বিষয়ই খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ— গান, অভিনয়, নৃত্য। তেমনি পরিবেশিত হয় দলীয় সংগীতের একটি পর্ব। 

এবারের দলীয় সংগীতের বিষয় মোবাইলের বিভিন্ন অ্যাপসের ব্যবহার নিয়ে। এই পর্বে অংশগ্রহণ করেছেন নায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। 

গানে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
 

Advertisement

ইত্যাদি সিয়াম মেহজাবীন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম