Logo
Logo
×

Advertisement

বিনোদন

ভোটে প্রার্থী নেহা! কোন দলের হয়ে লড়ছেন?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৮:০৫ পিএম

ভোটে প্রার্থী নেহা! কোন দলের হয়ে লড়ছেন?

অভিনেত্রী নেহা শর্মা। ফাইল ছবি

Advertisement

অভিনেত্রী নেহা শর্মা প্রায় দেড় যুগ ধরে অভিনয় করছেন। বলিউডে নিজের একটা পরিচিতিও তৈরি করেছেন। যদিও জনপ্রিয়তা কিংবা তারকাখ্যাতি সেভাবে পাননি এখনো। 
তবু নিয়মিতই কাজ করে যাচ্ছেন; কিন্তু এর মধ্যেই কিনা নাম লেখাচ্ছেন রাজনীতিতে। আবার অংশ নিচ্ছেন ভারতের লোকসভা নির্বাচনে!

দেশটির আসন্ন লোকসভা নির্বাচনে বিহার রাজ্যের ভাগলপুর থেকে কংগ্রেসের প্রার্থী হতে পারেন নেহা। আর এই গুঞ্জনের সূত্রপাত হয়েছে তারই বাবা অজয় শর্মার মন্তব্য থেকে।

অজয় শর্মা দীর্ঘ দিন ধরে কংগ্রেসের রাজনীতি করছেন। ভাগলপুরের বিধায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

সম্প্রতি নির্বাচন উপলক্ষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যেহেতু আসন সমঝোতা নিয়ে কথাবার্তা চলছে, ভাগলপুরকে একটি শক্ত ঘাঁটি হিসেবে কংগ্রেসের বিবেচনা করা উচিত। 

যদি আমরা এই আসন পাই, তাহলে দলই ঠিক করবে কাকে প্রার্থী করা হবে। তবে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে বলব, হয় আমি লড়ব না হয় আমার মেয়ে নেহা শর্মা প্রার্থী হতে পারে। দেখা যাক কী হয়।

তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে নেহা শর্মার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। গুঞ্জনকে সত্যি করে তিনি কি রাজনীতির মাঠে নামবেন, নাকি এটা গুঞ্জনই থেকে যাবে, তা এখনই পরিষ্কার নয়।

উল্লেখ্য, ২০০৭ সালে তেলুগু সিনেমা ‘চিরুথা’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় নেহা শর্মার। এরপর আরও দুবছর তিনি সেই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। ২০১০ সালে ‘ক্রুক’ ছবির মাধ্যমে বলিউডে আসেন তিনি। 
 

Advertisement

ভোট প্রার্থী নেহা দল লড়ছেন

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম