Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নায়ক নয় খলনায়ক ববি

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০১:৫১ এএম

নায়ক নয় খলনায়ক ববি

Advertisement

এক সময় নায়ক হিসাবেই পর্দা কাঁপিয়েছেন। কিন্তু সময়ের পরিক্রমায় নতুনদের জায়গা ছেড়ে দিতে পর্দা থেকে অনেকটা হারিয়ে যান বলিউডের ডাকসাইটে অভিনেতা ববি দেওল। দীর্ঘদিন পর ‘অ্যানিমেল’ সিনেমার মাধ্যমে আবারো ফিরেছেন তিনি। তবে নায়ক নয়, খলনায়করূপে।

এ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন ববি।

‘অ্যানিমেল’র সাফল্যে এবার যেন ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই সাবেক নায়ক। বলিউডে টিকে থাকতে হলে নিজেকে বদলাতে হবে, এটা বুঝে গিয়েছেন। তাই বেছে নিয়ে নিজের পরিণতি। আবারও খলনায়কের চরিত্রে অবতীর্ণ হতে চলেছেন ববি।

যশরাজ ফিল্মসের স্পাইভার্সের আগামী সিনেমায় তাকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়। আলিয়া ভাট থাকবেন এই থ্রিলার সিনেমার মুখ্য ভূমিকায়। পরিচালনা করবেন ‘দ্য রেলওয়ে ম্যান’খ্যাত পরিচালক শিব রাওয়ালি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এ সিনেমায় আলিয়ার বিপক্ষে খলনায়ক হিসেবে দুর্দান্ত অ্যাকশনে করতে দেখা যাবে ববি দেওলকে। এটি ছাড়াও ববি দেওলকে আগামীতে তামিল অ্যাকশন সিনেমা ‘কাঙ্গুভা’তেও দেখা যাবে।

Advertisement

খলনায়ক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম