Logo
Logo
×

Advertisement

বিনোদন

আমার প্রেম এখন লকড হয়ে গেছে: পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ০২:৫৯ পিএম

আমার প্রেম এখন লকড হয়ে গেছে: পরীমনি

Advertisement

এখনো প্রেমে বিশ্বাস আছে কিনা, ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের সঙ্গে দীর্ঘ আড্ডায় এমন প্রশ্নের জবাবে ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি বলেন, ‘না, আমার প্রেম এখন লকড হয়ে গেছে। ছেলে পূর্ণকে ঘিরেই এখন আমার প্রেম। তার ডায়াপার থেকে সব কিছুর সঙ্গে আমি প্রেমে জড়িয়ে আছি।’

বর্তমানে কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’র শুটিংয়ে ব্যস্ত নায়িকা। এরই ফাঁকে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের সঙ্গে দীর্ঘ আড্ডায় মেতে ওঠেন পরীমনি। কথা বলেন ব্যক্তিজীবন, ক্যারিয়ার আর ছেলে পূর্ণকে নিয়ে।

জেলজীবন প্রসঙ্গে পরী বলেন, ‘২৭ দিন জেলে ছিলাম। অভিজ্ঞতা লিখে রেখেছি। ছেলে বড় হলে পড়বে। পরী জেলে গেল, এটা সবাই জানেন, আর মামলাটা যে খারিজ হয়ে গেল, সেটা অনেকেই জানেন না। মানে এই বিষয় কোথাও প্রচার হতে দেখলাম না।’

সত্যিকার অর্থে ছেলের নাম কী? সাক্ষাৎকারে সেটিও খোলাসা করলেন পরী। নায়িকা বলেন, ‘রাজ আর আমার ডিভোর্সের কথা হচ্ছিল যখন, তখন থেকেই বাসায় ছেলেকে এখন আর রাজ্য বলে কেউ ডাকে না। নানাভাইয়ের দেওয়া পূর্ণ নামেই ডাকে। কাগজ-কলমে ওর নাম শাহীন মুহম্মদ পূর্ণ। আর আমি ডাকি পদ্মফুল।'

নানাভাইয়ের স্মৃতিচারণা করতে গিয়ে পরী বলেন, ‘এখনো ভুলে যাই যে নানাভাই নেই। ঈদের শপিংয়ের কথা উঠতেই সবার প্রথমে নানাভাইয়ের কথা ভাবি, কল দিতে যাই। কিন্তু পরে মনে হয়, নানাভাই তো নেই।’

Advertisement

পরীমনি বিয়ে প্রেম

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম