Logo
Logo
×

Advertisement

বিনোদন

মেয়ের জন্য দুই বিলিয়ন রুপি বাজি ধরছেন শাহরুখ খান

Icon

আনন্দনগর  ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০৮:১৭ পিএম

মেয়ের জন্য দুই বিলিয়ন রুপি বাজি ধরছেন শাহরুখ খান

Advertisement

বলিউড সুপারস্টার শাহরুখ খান। গত বছর পরপর দুটি বাম্পারহিট (পাঠান ও জওয়ান) সিনেমা উপহার দিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়েছেন। বছর শেষে স্বল্প বাজেটের ‘ডানকি’ দিয়েও অনেকটা বাজিমাৎ করেছেন। এরপর থেকে অনেকটা চুপ। নতুন কোনো প্রজেক্টে কাজ করছেন বা করবেন গত চার মাসেও সেটা প্রকাশ করেননি। 

এর মধ্যে ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছে, এবার মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়েই বড় পর্দায় হাজির হচ্ছেন বলিউড কিং। সিনেমার নামও হচ্ছে ‘কিং’। যার বাজেট ২০০ কোটি ভারতীয় রুপি! সিনেমার পরিচালক সুজয় ঘোষ ও সিদ্ধার্থ আনন্দ। হলিউডের ‘লিওন: দ্য প্রফেশনাল’ থেকে অনুপ্রেরণা নিয়েই নির্মিত হচ্ছে এ সিনেমা।  

আরও পড়ুন: জাহান্নামেও জায়গা হবে না শাহরুখ কন্যা সুহানার!

আগামী মে মাস থেকে শুরু হবে শুটিং। নির্মাতাদ্বয় শাহরুখের সঙ্গে এ সিনেমা নিয়ে ২০২৩-এর অক্টোবর থেকে টানা মিটিং করেছেন। তার পরামর্শ অনুযায়ী স্ক্রিপ্টে নানা বদল এসেছে। এটি মূলত একটি অ্যাকশন সিনেমা। নির্মিত হচ্ছে শাহরুখেরই প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট থেকে। সহপ্রযোজনায় রয়েছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স এন্টারটেনমেন্ট। 

আরও পড়ুন: যার প্রেমে মজেছেন শাহরুখকন্যা সুহানা

শাহরুখ চাইছেন মেয়েকে উপস্থাপন করার জন্য একটি দুর্দান্ত সিনেমা তৈরি করতে। আর সেই চেষ্টাই করছেন দুই পরিচালক। যদিও সিনেমায় সুহানা খানের অভিষেক গত বছরই হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে প্রথমবার বড় পর্দায় বাবা-মেয়েকে একসঙ্গে দেখা যাবে ২০২৫ সালের মাঝামাঝি।

Advertisement

মেয়ে সুহানা খান দুই বিলিয়ন রুপি বাজি শাহরুখ খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম