Logo
Logo
×

Advertisement

বিনোদন

ছেলে হবে না মেয়ে? জানালেন রণবীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০১:৫৯ পিএম

ছেলে হবে না মেয়ে? জানালেন রণবীর

Advertisement

সেপ্টেম্বরেই দীপিকা-রণবীরের বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি। বিয়ের পাঁচ বছর পেরোতেই বাবা-মা হতে চলেছেন তারা। শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বা পর্যায়ের দ্বিতীয় পর্বে পা দিয়েছেন অভিনেত্রী। যদিও দীপিকাকে দেখে তা বোঝার উপায় নেই। 

অনেকে অবশ্য ইতোমধ্যে বলতে শুরু করেছেন, হয়তো সারোগেসির সাহায্য নিচ্ছেন দম্পতি। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তারা। তবে ছেলে নাকি মেয়ে চান, সেই প্রসঙ্গে নিজের মনের ইচ্ছের কথা জানালেন রণবীর সিং।

আরও পড়ুন: বিয়ে বহির্ভূত সম্পর্ক নিয়ে যা বললেন বিদ্যা বালান

সন্তানের নাম ইতোমধ্যেই ঠিক করে রেখেছেন রণবীর। ছেলে হলে নাকি নাম রাখবেন শৌর্যবীর সিং। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা বলেছিলেন। যদিও একটা সময়ে রণবীর জানিয়েছিলেন তার কন্যাসন্তান চাই। একেবারে দীপিকার মতো দেখতে হবে যাকে। তবে সম্প্রতি অভিনেতাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ঈশ্বরের মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে বাছবিচার কি করি আমরা? না। তাই ঈশ্বর যা দেবেন তাতেই আমি খুশি।’

Advertisement

রণবীর দীপিকা বিয়ে

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম