Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঢাকার সরকারি অনুদানের সিনেমায় পাওলী দাম

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

ঢাকার সরকারি অনুদানের সিনেমায় পাওলী দাম

Advertisement

বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে ও সিনেমায় অভিনয় করতে একাধিকবার ঢাকায় এসেছেন কলকাতার অভিনেত্রী পাওলী দাম। শাকিব খানের সঙ্গে ‘স্বত্বা সিনেমায় দেখা গিয়েছিল তাকে। এবার তাকে দেখা যাবে ‘নীল জোছনা’ নামে নতুন একটি সিনেমায়। এটি পরিচালনা করছেন ফাখরুল আরেফীন খান।

এরই মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পাওলী। সরকারি অনুদানের এ সিনেমাটি নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি-বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। নির্মাতা জানিয়েছেন, পাওলীর বিপরীতে দেশের একজন অভিনয়শিল্পীকে তিনি নির্বাচিত করবেন।

আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় প্রসঙ্গে কলকাতা থেকে মোবাইল ফোনে পাওলী বলেন, ‘গত বছর নির্মাতা ফাখরুল আরেফিন খান আমার সঙ্গে এ সিনেমা নিয়ে যোগাযোগ করেন। প্রথমে তার কাছ থেকে গল্প শুনেছি। যেহেতু তখনো মোশতাক আহমেদের সেই বইটি আমার পড়া ছিল না, এরপর যখন বইটি পড়লাম, তখন দারুণ লাগল।

বলা যায় এ সিনেমার সঙ্গে সেদিন থেকেই জড়িয়ে আছি। যার আনুষ্ঠানিকতা হয়েছে সম্প্রতি।’

নির্মাতা বলেন, ‘আমাদের গল্পের অন্যতম নারী চরিত্র লায়লা, যা পাওলী দামের সঙ্গে অনেক বেশি যায়। যার কারণে আমরা তাকে এ চরিত্রের জন্য প্রথমে নির্বাচিত করি। এরপর পাওলীর সঙ্গে যোগাযোগ হয়, তাকে চিত্রনাট্য পাঠানো হলে তিনিও আমাদের সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। আশা করছি, আমরা পাওলীকে নিয়ে কাজটি খুব ভালোভাবে শেষ করতে পারব।’ আগামী মাসের শেষ দিকে এ সিনেমার শুটিং শুরু হবে। একটানা চলবে জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত।

Advertisement

পাওলী দাম সিনেমা

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম