Logo
Logo
×

Advertisement

বিনোদন

যাদের কোনো গুণ নেই তারাই সমালোচনা করে: শাকিব খান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৮:৩৩ পিএম

যাদের কোনো গুণ নেই তারাই সমালোচনা করে: শাকিব খান

Advertisement

গত দুই বছরে ঈদ ছাড়া মুক্তি পায়নি শাকিব খানের কোনো সিনেমা। এ নিয়ে অনেকেই সমালোচনা করছেন।  অনেকেই মনে করেন, ফ্লপ হওয়ার আশঙ্কায় ঈদ ছাড়া সিনেমা মুক্তি দিতে চান না তিনি। বরাবরের মতো এবার ঈদেও মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘তুফান’। নব্বই দশকের এক গ্যাংস্টারের গল্পে সিনেমাটি বানিয়েছেন রায়হান রাফি। এতে শাকিব খানের সঙ্গে আছেন নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

মুক্তি উপলক্ষে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তুফান টিমের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন শাকিব খান। তুফান নিয়ে কথা বলার পাশাপাশি ঈদ ছাড়া সিনেমা না আসা নিয়ে সমালোচনার জবাবও দিয়েছেন এই নায়ক।

শাকিব খান বলেন, কিছু মানুষ আছে যারা কথা বলেই যায়, বলেই যাবে। এখন তারা বলছে ঈদ ছাড়া কেন আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। ঈদ ছাড়া সিনেমা মুক্তি দিয়ে প্রমাণ করতে করতেই ২৫ বছর পার হয়ে গেছে। এখন বিষয়টাকে আর প্রমাণের মধ্যে দেখি না। আমি মনে করি না আমাকে আর নতুন করে প্রমাণ করতে হবে। এখন আমি কাজ করতে চাই ভালোবাসার মানুষদের জন্য। যুক্তরাষ্ট্র থেকে যখন দেশে ফিরেছিলাম, সে সময় যারা লাইন ধরে বিমানবন্দরে দাঁড়িয়ে ছিলেন, তাদের জন্য কাজ করতে চাই। তাদের ভালোবাসার দাম দিতে চাই। সেজন্য চেষ্টা করছি বেছে বেছে ভালো সিনেমায় অভিনয় করতে। যদি কোয়ালিটি সিনেমা না হয়, তাহলে আমরা লড়াই করব কিভাবে? ভালো সিনেমা না হলে আমাদের দেশের মাল্টিপ্লেক্সেই চলছে না, আর বিদেশে চলা তো অনেক দূরের কথা। হলিউড ও বলিউডের সিনেমার পাশে আমার সিনেমাকে জায়গা দিতে হলে তো কোয়ালিটি লাগবে।

তিনি আরও বলেন, কারও কথায় কান না দিয়ে আমরা বাংলা সিনেমার স্বার্থে কাজ করতে চাই। যারা বিভিন্ন দোষ খুঁজে বের করে বাংলা সিনেমাকে পিছিয়ে রাখতে চায়, তারা গুণটাকে দেখে না। আড়াল করে রাখতে চায়। সত্যি বলতে, তাদের নিজেদের কোনো গুণ নেই। তাই তারা সমালোচনা করে। তাদের কথা না শুনে ভালো বাংলা সিনেমার পাশে থাকুন। সেটা আমার হোক কিংবা অন্য কারও হোক।

আগামীতে ঈদ ছাড়াও মুক্তি পাবে শাকিব খানের সিনেমা, এমন তথ্য জানিয়ে শাকিব খান বলেন, সামনে ঈদ ছাড়াও (আমার) সিনেমা মুক্তি পাবে। দরদ ঈদ ছাড়া মুক্তি পাবে। আরও কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। যেগুলো ঈদ ছাড়া মুক্তি পাবে।

Advertisement

গুণ সমালোচনা শাকিব খান

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম