Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হঠাৎ আলোচনায় নোরা ফাতেহির পুরোনো ছবি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৭:৪০ পিএম

হঠাৎ আলোচনায় নোরা ফাতেহির পুরোনো ছবি

Advertisement

বলিউডে আইটেম গার্ল খ্যাত অভিনেত্রী নোরা ফাতেহি। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা এই অভিনেত্রীর ক্যারিয়ারের শুরু থেকেই নানান কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। নানা সময়ে কটাক্ষের শিকারও কম হতে হয়নি নোরাকে। কখনো তার নাচ, কখনো তার লুক, কখনো উঠছে প্লাস্টিক সার্জারি প্রসঙ্গ, কখনো আবার পাল্টে যাওয়া শারীরের গড়ন নিয়েও ওঠে প্রশ্ন।

তবে দিন দিন লুক পাল্টে যেতে দেখা গিয়েছে নোরা ফাতেহির ক্ষেত্রে। আর এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন বেশ কয়েকবার।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সামনে এলো তার পুরোনো একটি ছবি। যেটি নোরা ফাতেহির প্রথমদিকের লুক। অনেকেই জানেন, বলিউডের অন্দরমহলে নোরা ফাতেহি ও প্রিন্স নারুলার প্রেম নিত্যদিন চর্চায় থাকে।

এই জুটির একাধিক ছবি থেকে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায় না তাদের। তবে এই জুটি যতবার একসঙ্গে প্রকাশ্যে এসেছেন, ততবারই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। এবার সামনে এলো তাদেরই এক পুরোনো ছবি। 

কয়েক বছর আগেও নোরাকে যেমন দেখাচ্ছিল এখন তার থেকে আকাশপাতাল তফাত। আর তা দেখেই নেটিজেনদের একজন কটাক্ষ করে মন্তব্য করলেন, ‘৩০০ অপারেশনের আগে’ ।

সামাজিক যোগাযোগমাধ্যমে নোরার সেই সব পুরোনো ছবি থেকে ভিডিও যখন মাঝে মধ্যেই সামনে উঠে আসে, তখনই নেটদুনিয়াতে অনুরাগীদের মাঝে কটাক্ষের শিকার হতে হয়।

Advertisement

বলিউড নোরা ফাতেহি অভিনেত্রী সামাজিক মাধ্যম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম