Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হঠাৎ শত্রু বেড়ে গেছে: মিষ্টি জান্নাত

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৪:৩২ পিএম

হঠাৎ শত্রু বেড়ে গেছে: মিষ্টি জান্নাত

Advertisement

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়।  তবে কাজের মাধ্যমে যতটা আলোচনায় এসেছেন তার থেকে বিয়ে ও নানা মুখরোচক খবরে শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী।  

এদিকে মিষ্টি জান্নাতকে নিয়ে নানা বিতর্ক ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।  

সম্প্রতি সংবাদ সম্মেলনে সব বিতর্ক ও গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।  

‘এত মায়া দিয়ে বললে যে বিশ্বাস করতেও সময় লেগেছিল’

মিষ্টি জান্নাত বলেন, ‘ভাইরাল হওয়ার পরে কাজের চাপ বেড়েছে। তবে হঠাৎ করে শক্রও বেড়ে গেছে। কিছু নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু ছিল তবে ভাইরাল হওয়ার পরে তারা আমার ক্লিনিকে নোটিশ পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার ক্লিনিকে ভুল চিকিৎসা হয় এমন প্রমাণ করার জন্য কিছু মানুষকে  রোগী সাজিয়ে পাঠানো হচ্ছে। আর তাদের দিয়ে বলানো হচ্ছে যে. আমি এখানে কোনো চিকিৎসা দিতে পারি না। অথচ সেখানে চিকিৎসা দিয়ে থাকেন প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা। ’

প্রসঙ্গত, ঢাকাই সিনেমার সুপার স্টার নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরপর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে ঘি ঢালেন তিনি। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।
 

Advertisement

মিষ্টি জান্নাত ঢালিউড শত্রু

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম