আর চুপ থাকা উচিত হবে না: পার্থ বড়ুয়া
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৪:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ। সামাজিক মাধ্যম ও উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সমর্থন করেছেন শোবিজের অনেক তারকা। তবে এই আন্দোলন নিয়ে এতদিন চুপ থাকলেও এবার নীরবতা ভাঙলেন জেমস ও পার্থ।
শিক্ষার্থীদের ওপর হামলা ও অনেক শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে অনেকেই সোশ্যাল হ্যান্ডেলে প্রোফাইল ও কাভার ফটোতে লাল রং দিয়ে রেখেছেন। এদিকে সোলসের পার্থ বড়ুয়া নিজের ফেসবুকে মুখ খুলেছেন।
বললেন, আর কিন্তু চুপ থাকা উচিত হবে না। মনে হচ্ছে।
এদিকে আজ চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে রাজপথে নামেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটারসহ শোবিজের নানা অঙ্গনের কর্মীরা। বৃষ্টিতে ভিজে উপস্থিত শিল্পীরা ব্যানার হাতে স্লোগান দিতে দিতে এসে দাঁড়ান ফার্মগেট এলাকায়।
উপস্থিত সবাই ছাত্রদের এই আন্দোলনে ছাত্রদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে চলমান হত্যা, সহিংসতা, গণগ্রেফতার আর হয়রানি বন্ধ করার দাবি জানান।
এ সময় উপস্থিতি ছিলেন অভিনেতা মামুনুর রশীদ, মোশাররফ করিম, ইরেশ যাকের, সিয়াম আহমেদ, আজমেরী হক বাঁধন, মোস্তফা মনওয়ার, সাবিলা নূর, রাফিয়াত রশীদ মিথিলা, নাজিয়া হক অর্ষা, শ্যামল মওলা, নির্মাতা নুরুল আলম আতিক, আকরাম খান, অমিতাভ রেজা চৌধুরী, মাতিয়া বানু শুকু, রেদওয়ান রনি, আশফাক নিপুণ, আদনান আল রাজিব, পিপলু আর খান, সৈয়দ আহমেদ শওকি প্রমুখ।
