Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অঙ্কিতা-ভিকির ঘেরে এল মৌ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম

অঙ্কিতা-ভিকির ঘেরে এল মৌ

Advertisement

ছোট পর্দায় ‘পবিত্র রিশ্‌তা’ ধারাবাহিকে কাজ করার সময় সহ-অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রেমে পড়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। দীর্ঘ সাত বছর সম্পর্কে ছিলেন তারা। সুশান্ত বলিউডে পা রাখার পর ভাঙন ধরে সেই সম্পর্কে। ২০২০ সালে প্রয়াত হন সুশান্ত। ২০২১ সালে বিলাসপুরের ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে সাত পাক ঘোরেন অঙ্কিতা। তার পর থেকে বিভিন্ন সময়ে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। 

শুধু তাই নয় ‘বিগ বস্‌ ১৭’- এর ঘরে যখন প্রতিযোগী হয়ে যান, সেই সময় একবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে নিজেই সন্দেহ প্রকাশ করেন! তবে, সে বার অঙ্কিতার আশঙ্কা সত্যি নয় বলেই জানা যায়। এ বার নিজের বাড়িতে স্বাগত জানালেন নতুন অতিথিকে। তার ও ভিকির ‘মেয়ে’ মৌ লোখান্ডে জৈন-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অঙ্কিতা।

রোববার অঙ্কিতা ভিকি তাদের সংসারে নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অঙ্কিতা লেখেন, পরিবারে স্বাগত আমাদের ছোট্ট রাজকুমারী মৌ লোখান্ডে জৈন! তুমি আমাদের পরিবারে নতুন সংযোজন, মা এবং বাবা ইতোমধ্যেই তোমার প্রেমে পড়ে গিয়েছে! তোমার চোখে-মুখে মায়া এবং আলিঙ্গন আমাদের মন চুরি করেছে, তোমার ছোট্ট হাত আমাদের জীবনে অপরিসীম আনন্দ এবং সুখ বয়ে আনুক। মা-বাবা হিসেবে গর্বিত। নিজেদেরও অভিনন্দন জানাচ্ছি। আমাদের মিষ্টি মেয়ে।

মৌকে একটি ঝুড়িতে বসিয়ে নিয়ে আসা হয়েছে। কখনও সে খেলছে, কখনও অঙ্কিতার বিছানায় লাফাচ্ছে কখনও আবার হাত চাটছে। জাতে পার্সিয়ান বিড়ালটি আকারে বেশ বড়। সাদা ধবধবে রোমে ঢাকা শরীর। এখন অঙ্কিতার অনেকটা সময় কেটে যাবে তাকে নিয়েই।

Advertisement

পবিত্র রিশ্‌তা সুশান্ত সিংহ অঙ্কিতা লোখান্ডে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম