Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

১৯ বছর পর শাহরুখ-রণবীর, মুখোমুখি লড়াই ২০২৬ সালের ঈদে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম

১৯ বছর পর শাহরুখ-রণবীর, মুখোমুখি লড়াই ২০২৬ সালের ঈদে

Advertisement

বলিউড বাদশা শাহরুখ খানের কাছে গো-হারা হেরেই বিনোদন জগতে ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেতা রণবীর কাপুর। আবার ১৯ বছর পর রণবীর কাপুরের সামনে প্রতিশোধের সোনালি হাতছানি, এবার শাহরুখকে মাত দেবেন অ্যানিমেল তারকা? 

২০০৭ সালের দিওয়ালিতে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’র। সেই বানসালির ছবি দিয়ে অভিষেক হয়েছিল রণবীর কাপুরের। । একই দিনে রিলিজ হয়েছিল শাহরুখ খান অভিনীত ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’। মুখোমুখি লড়াইয়ে রণবীর-বানসালি জুটি মুখ থুবড়ে পড়েছিল শাহরুখ-ম্যাজিকের সামনে। 

এরপর কেটে গেছে ১৯ বছর। আর কখনো মুখোমুখি পড়েননি রণবীর ও শাহরুখ। তবে রণবীর কাপুরের এবার শাহরুখ থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ। 

পিঙ্কভিলা রিপোর্টে বলা হয়েছে, আগামী ২০২৬ সালের ঈদে মুক্তি পাবে শাহরুখের ক্রাইম ড্রামা কিং। বানসালির লাভ অ্যান্ড ওয়ার এই তারিখে মুক্তি পেতে চলেছে, সেই খবর আগেই প্রকাশ্যে এসেছে। রণবীরের পাশাপাশি বানসালির ছবিতে থাকছেন আলিয়া ভাট ও ভিকি কৌশলও। 


একটা সময় বলিউডে ঈদ মানেই ছিল ভাইজানের ছবি। তবে সেই ট্রেন্ড হালে বদলেছে। ২০২৬ সালের ২০ মার্চ মুখোমুখি হচ্ছেন দুই মহাতারকা। জানা যাচ্ছে, শাহরুখ-সিদ্ধার্থের মতে কিংয়ের মতো একটি চলচ্চিত্র রিলিজের জন্য ২০২৬ সালের ঈদ উপযুক্ত সময়। এ মুহূর্তে শুটিংয়ের টাইমলাইন বিবেচনা করে নির্মাতারা ২০২৬ সালের ঈদকেই টার্গেট করে এগোচ্ছেন।

চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা সংস্থা বানসালি প্রোডাকশনও শুক্রবার ঘোষণা করেছে যে, তার পরবর্তী পরিচালিত লাভ অ্যান্ড ওয়ার ২০২৫ সালের ক্রিসমাসের প্রাথমিক মুক্তির তারিখ থেকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং এখন ২০২৬ সালের ঈদে মুক্তি পাবে। 

২০০৭ সালে শাহরুখ অভিনীত 'ওম শান্তি ওম' স্পষ্ট বিজয়ী হলেও, ১৯ বছর পর তার বানসালি ও রণবীরের জন্য সুবর্ণ সুযোগ থাকছে হিসাবে সমতা ফেরানোর। 

সাওয়ারিয়া-র পর এই প্রথম রণবীরের সঙ্গে কাজ করছেন বানসালি। অন্যদিকে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির পর দীপিকার বদলে তার নয়া ফেভারিট হয়ে উঠেছেন আলিয়া ভাট। বিয়ের পর ফের একবার একসঙ্গে শুটিং ফ্লোরে রালিয়া। 

শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় 'কিং' ছবিটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। এ ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন কন্যা সুহানা খান। এ ছাড়া থাকবেন অভিষেক বচ্চন।


Advertisement

বলিউড শাহরুখ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম